editor
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
সিলেট নগরীর জিন্দাবাজারে ভোজনবাড়ী রেস্টুরেন্টসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এর নেতৃত্বে অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মোহন স্ন্যাকস কে ৫ হাজার টাকা, বিদেশী পণ্যে আমদানীকারকের স্টিকার না থাকায় শাফাত কসমেটিকসকে ৩ হাজার টাকা, সমাহার কসমেটিকসকে ৫ হাজার টাকা, পণ্যের ওজনে কারচুপি এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি মহানগরীর শুকরিয়া মার্কেট এবং জিন্দাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ প্রদান করেন।
অভিযানে সহায়তা করেন এপিবিএন এর একটি টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
2 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
3 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
6 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
1 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
5 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
4 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
5 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
7 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত