editor

প্রকাশিত: 4:12 PM, September 18, 2020

জেলা আ’লীগের প্রস্তাবিত কমিটিতে আব্বাস মজিরে অসন্তোষ !

জেলা আ’লীগের প্রস্তাবিত কমিটিতে আব্বাস মজিরে অসন্তোষ !

জেলা আ্ওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব পাঠানো হয়েছে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রে।  তবে ১০ সেপ্টেম্বর জেলা সভাপতি মো: লুৎফুর রহমান এডভোকেট ্ও সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষর করেন প্রস্তাবিত কমিটির তালিকায়। কিন্তু তালিকায় অন্য অনেকদের মধ্যে এডভোকেট আব্বাস উদ্দিন ্ও মো: মজির উদ্দিন নিয়ে দেখা দিয়েছে বির্তক। একই সাথে চলছে চাপা অসন্তোষ। একাধিক নেতাকর্মী বলছেন, প্রস্তাবিত কমিটির সৌন্দর্য, ভারসাম্য ও গ্রহনযোগ্যতাকে প্রশ্নবিব্ধ করেছে এ ২জনের নাম। এমনকি আব্বাস উদ্দিনের কারনে  জেলা সভাপতি নিজেও  স্বাক্ষরে আপত্তি জানিয়েছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

দলীয় সূত্র জানায়, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে একাধিক দূর্ণীতির রিপোর্ট প্রকাশ হওয়ায়  বিব্রত হয়েছিলেন তারা। এছাড়া দলের রাজনীতির চেয়ে তদবির বাজিতে পরিচিতি পেয়েছেন এডভোকেট আব্বাস। সুবিধাভোগীদের একজন প্রতিনিধি তিনি। দলীয় সুবিধা নিয়ে নিজের আখের গুছিয়েছেন আব্বাস। কোনদিন মাঠ রাজনীতির তাপ সইতে হয়নি তার। রাজনীতির নাম ভাঙ্গিয়ে বিশেষ নেতাদের আনুকুল্যে প্রস্তাবিত কমিটিতে আব্বাসের নাম অর্ন্তভূক্তিতে চাপা ক্ষোভ এখন সর্বত্র। এদিকে, মো: মজির উদ্দিন উপদপ্তর সম্পাদক পদে প্রস্তাবিত কমিটিতে অর্ন্তভূক্ত হয়েছেন। ভোলাগঞ্জ পাথর কোয়ারীর ব্যবসায়িক সূত্রেই তার নেতা হওয়ার সৌভাগ্যপূর্ণ হচ্ছে বলে অনেকের ধারনা। কোনদিন পদপদবী ছিল না মজির উদ্দিনের। রাজনীতির মাঠে কোন দেখা মিলেনি তার। কিন্তু কথিত সাবেক ছাত্রলীগ নেতার পরিচয় দিয়ে সে প্রস্তাবিত কমিটির উপ-দপ্তর সম্পাদক হ্ওয়ার দৌড়ে নেমেছেন। দলে যোগ্য নেতাদের অভাবে না বিশেষ কোন কারনে তাকে পদবী দেয়ার পাঁয়তারা হচ্ছে সেই প্রশ্নের উত্তর চায় নেতাকর্মীরা। নামপ্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা বলেন, প্রস্তাবিত কমিটি যে বিশেষ মিশনে একান্ত মাইম্যানদের নিয়ে পাঠানো হয়েছে সেই রহস্য উদঘাটন জরুরী। অন্যথায় কমিটিকে কেন্দ্র করে বিস্ফোরন ঘটবে সিলেটে। সেটা কারো জন্য মঙ্গলজনক হবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ