editor
প্রকাশিত: 7:07 AM, September 23, 2020
দৈনিক সিলেটের সময়:-
সিলেট আওয়ামী লীগে এক পদে লড়াইয়ে নেমেছেন তিন আওয়ামী লীগ নেতা। তাদের ঘিরে সরব সিলেট আওয়ামী লীগের রাজনীতি। এ নিয়ে আলোচনাও তুঙ্গে। শুধু আওয়ামী লীগেই নয়, সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহলের অন্ত নেই। কারণ- তারা তিনজনই হচ্ছেন, আওয়ামী লীগের জাঁদরেল নেতা। পদটির নাম হচ্ছে, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদ। এর মধ্যে একজন মন্ত্রী, একজন এমপি ও একজন সাবেক এমপি। তাদের পক্ষে সরব হয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
ইতিমধ্যে ঢাকায় গিয়েও তৃণমূলের নেতারা কেন্দ্রের কাছে স্মারকলিপি দিয়ে এসেছেন। ওদিকে- সিলেট আওয়ামী লীগের বর্তমান নেতারাও বিতর্ক এড়াতে সিদ্ধান্তের বিষয়টি কেন্দ্রের উপর চাপিয়ে দিয়েছেন। ৫ই ডিসেম্বর সিলেটে সম্মেলনের মাধ্যমে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট নাসির উদ্দিন খানের নাম ঘোষণা করা হয়। সম্মেলনের প্রায় ৯ মাস পর দলীয় সভানেত্রীর নির্দেশে গত ১৪ই সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের কাছে জমা দেন সিলেটের দায়িত্বশীল দুই নেতা।
সিলেট আওয়ামী লীগের নেতারা প্রস্তাবিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ- বর্তমান সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বয়োবৃদ্ধ নেতা। এ কারণে সিলেট থেকে যে কমিটি পাঠানো হয়েছে সেই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমানের নাম প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা এখন এই দুইজনের মধ্য থেকে একজনকে নির্বাচিত করবেন। আওয়ামী লীগের বিগত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন শফিকুর রহমান চৌধুরী ও সহ-সভাপতি ছিলেন মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস।
দলীয় নেতারা জানিয়েছেন- সম্মেলনের দিনই সিলেট ত্যাগ করার প্রাক্কালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের পূর্ণাঙ্গ কমিটিতে শফিকুর রহমান চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি পদে রাখার নির্দেশ দেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের। ফলে শফিকুর রহমান চৌধুরীর নাম প্রস্তাব করেছেন নেতারা। আর সিলেট-৩ আসনের পরপর তিন বারের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর পক্ষে রয়েছেন কয়েকজন সিনিয়র নেতা। এদিকে, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহ-সভাপতির তালিকায় উপরের সারিতে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বর্তমান কমিটিতে তাকে রাখা হয়নি।
হঠাৎ করে কমিটি থেকে মন্ত্রী ইমরান আহমদের নাম বাদ দেয়ার কারণে ক্ষুব্ধ হয়েছেন তার নির্বাচনী সিলেট-৪ আসনের নেতারা। গত শনিবার সিলেট থেকে ঢাকায় গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের দলীয় নেতারা। সচিবালয়ে তার কার্যালয়ে গিয়ে তারা দেখেন। এরপর বেরিয়ে এসে ওই দিন সন্ধ্যায় তারা আওয়ামী লীগে দপ্তর সম্পাদকের কাছে স্মারকলিপি দিয়েছেন। ওই স্মারকলিপিতে তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
1 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
1 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
3 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’