admin
প্রকাশিত: 4:16 PM, December 14, 2020
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ, সিলেট এর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট মহানগর ও জেলা কমান্ড ইউনিটের বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ১৪ নভেম্বর সোমবার দুপুর ১২টায় জেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেট এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফুর রহমান এডভোকেট, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীরপ্রতিক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক সদর উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী ইরশাদ আলী।
জেলা পরিষদের সাটলিপিকার একেএম কামারুজ্জামান মাসুম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজজাহুরা রওশন জেবীন রুবা, শামীম আহমদসহ পরিষদের সদস্য, মহানগর, জেলা কমান্ড ইউনিট এর বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তালিকা অনুযায়ী সিলেট মহানগর এর আওতাধীন ৯৭জন এবং জেলা কমান্ড ইউনিটের ২৯জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
2 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
1 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
1 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’