admin
প্রকাশিত: 12:59 PM, December 10, 2020
তাসলিমা খানম বীথি
প্রাণ খুলে যে মেয়েটি হাসতে পারতো না। আয়নায় নিজের মুখটি দেখলে যার মন খারাপ হতো। পাত্র পক্ষ দেখেই বিয়ে ভেঙ্গে দিতো। আজ সেই মেয়েটির ঠোঁটে হাসি ফুটেছে। বিয়ে হয়েছে, স্বামীকে নিয়ে সুখে সংসার করছে। মেয়েটির নাম জেসমিন। কয়েক মাস আগে ফ্রিডম জেনারেল হসপিটালে বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা অপারেশনের খবর শুনে ছুটে এসেছিলো জেসমিন। ঢাকা থেকে আসা আমাদের অভিজ্ঞ সার্জন টিম তার জন্মগত কাটা ঠোঁটটি অপারেশনের মাধ্যমে জোড়া লাগিয়ে দেন। বয়স একটু বেশি হওয়ায় অপারেশনের পর কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে। সমুদয় চিকিৎসাই দেয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। এরপর প্রাণখোলা হাসি আর মনখোলা প্রশান্তি নিয়ে বাড়ি ফেরে জেসমিন। এরপর কিছুদিন আর জেসমিনের খোঁজ রাখা হয়নি। হঠাৎই একদিন বিকেলে সে ফ্রিডমে এসে হাজির। বিয়ের দাওয়াত দিতে এসেছে জেসমিন। জানালো, ঠোঁট স্বাভাবিক হওয়ায় তার বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ পছন্দ করেছে। খবরটি শুনে ফ্রিডম পরিবারের প্রতিটি সদস্য আনন্দে কেঁদে ফেলেন। এর চেয়ে বড় খুশির খবর কি হতে পারে?
সত্যি কথা বলতে, অপারেশন শুরু হবার আগে জেসমিনের মুখ দেখে আমার নিজেরই খুব মন খারাপ হয়েছিলো। কিছুটা ভয়ও লেগেছিলো। অপেক্ষায় থাকি অপারেশনের পর জেসমিনকে কেমন লাগে দেখতে। ওটি শেষে পোস্ট অপারেটিভে গিয়ে তাকে দেখে পরম স্বস্তি বোধ করেছিলাম। আর যেদিন জেসমিনের বিয়ের খবরটি শুনলাম, সেদিন মনের অজান্তেই আনন্দের অশ্রুতে চেহারা ভেসে যায়। গর্ব লাগছিলো ফ্রিডমের জন্য। জেসমিনের মত আরো অনেকের মা বাবা সন্তানের মুখে হাসি ফুটছে ফ্রিডম জেনারেল হাসপাতালের এই মহিমান্বিত প্রজেক্ট এর মাধ্যমে। যাই হোক, জেসমিন যেদিন বিয়ের দাওয়াত দিতে হসপিটালে এসেছিলো, সেদিন আমি ডিউটি শেষ করে বাসায় চলে গিয়েছিলাম। পরে কল দিয়ে তাকে শুভ কামনা জানাই, আর বলি যখন সে মা হবে তখন ডেলিভারি ও প্রসূতিকালীন সেবার জন্য যেন ফ্রিডমে চলে আসে। জেসমিন মোবাইলের অপর পাশে থেকেই অট্টোহাসি দিয়ে বলল অবশ্যই আসবো, আপনাদের হসপিটালের ঋণ কখনো শোধ করতে পারব না। সেই হাসির ঝিলিক দেখতে না পারলেও অনুভব করেছিলাম তার আনন্দকে। জেসমিনের জন্য অনেক শুভ কামনা আর ভালোবাসা। আগামী ১৬ ডিসেম্বর-২০২০ আবারও অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা রোগিদের অপারেশন ও চিকিৎসা কর্মসূচি। জেসমিনের মত যারা ঠোঁট কাটা, তালু কাটার অভিশাপ নিয়ে কষ্ট ভোগ করছেন, তারা নির্দ্বিধায় চলে আসুন ফ্রিডম জেনারেল হাসপাতালে। সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেয়ার জন্য আমরা আপনার অপেক্ষায় আছি।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়