editor
প্রকাশিত: 3:29 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক
টাইম ম্যাগাজিন প্রথমবারের মতো বর্ষসেরা শিশু নির্বাচিত করেছে। এই তকমা পেয়েছে গীতাঞ্জলি রাও। ১৫ বছর বয়সী এই শিশুর মেধা ও বুদ্ধিমত্তা মুগ্ধ করেছে বলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকেও।
বছরের নজরকাড়া ব্যক্তিত্ব থেকে সেরাদের বেছে নেয় যুক্তরাষ্ট্রের পত্রিকা টাইম ম্যাগাজিন। এ তালিকায় স্থান পাওয়া নিঃসন্দেহে যে কারও জন্য মর্যাদার।
এবারই প্রথম বর্ষসেরা ব্যক্তির পাশাপাশি বর্ষসেরা শিশুর স্বীকৃতিও চালু করল টাইম৷ এর আগে বর্ষসেরা ব্যক্তির তালিকায় একমাত্র অপ্রাপ্তবয়স্ক নাম ছিল সুইডেনের ১৬ বছর বয়সী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের৷ এবার ১৫ বছর বয়সী গীতাঞ্জলি সবাইকে চমকে দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ৮ থেকে ১৬ বছর বয়সী ৫ হাজারেরও বেশি প্রতিভাবান শিশুর মধ্য থেকে গীতাঞ্জলি রাওকে বেছে নেয় টাইম কর্তৃপক্ষ৷ ভারতীয় বংশোদ্ভূত এই কিশোর বিজ্ঞানী ও প্রযুক্তিপ্রেমী এ বয়সেই পানিতে সিসা মাত্রা মাপার একটি যন্ত্র আবিষ্কার করেছে৷
গীতাঞ্জলি রাও বসবাস করে যুক্তরাষ্ট্রে। সেখানকার কলোরাডো রাজ্যের ডেনভার শহরের বাসা থেকেই সম্প্রতি টাইম ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দেয় সে৷ সাক্ষাৎকারটি নেন বিশ্বসুন্দরী অ্যাঞ্জেলিনা জোলি।
গীতা জানায়, বড় হয়ে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে জেনেটিকস ও এপিডেমিওলজি নিয়ে পড়তে চায় সে।
‘আমি আর পাঁচটা বিজ্ঞানীর মতো দেখতে নই৷ যে বিজ্ঞানীদের আমরা টেলিভিশনে দেখি, তারা সবাই বয়স্ক, পুরুষ ও শ্বেতাঙ্গ৷ আমার অবাক লাগে এটা ভেবে যে, এভাবে কিছু নির্দিষ্ট লিঙ্গ, বর্ণ ও বয়সের মানুষকেই আমরা কিছু বাঁধাধরা কাজ করতে দেখতে অভ্যস্ত৷ আমার মতো কাউকে দেখতে পেতাম না, সেটি আরও কঠিন ছিল৷ তাই আমি সবাইকে বলতে চাই যে, আমি যদি এটা করতে পারি, তা হলে যে কেউ তা পারবে৷’
গীতাঞ্জলির এমন মেধা বুদ্ধিদীপ্ত উক্তি মুগ্ধ করেছে জোলিকে।
নিজের বিজ্ঞানী হওয়ার গতিপথ নিয়ে গীতাঞ্জলি জানায়, সে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই স্বপ্ন দেখা শুরু করে। কীভাবে প্রযুক্তি দিয়ে সমাজে পরিবর্তন আনা যায় সেই ভাবনা তার মধ্যে চলে আসে৷ ১০ বছর বয়সেই সে তার বাবা-মাকে জানায় যে, পানির মান যাচাই করতে সে কার্বন ন্যানোটিউব সেন্সর প্রযুক্তি নিয়ে ওয়াটার কোয়ালিটি রিসার্চ ল্যাবে কাজ করতে চায়৷ শুধু বিশুদ্ধ পানিই নয়, গীতাঞ্জলি ইতিমধ্যে তৈরি করেছে এমন একটি বিশেষ অ্যাপ ও এক্সটেনশন, যাতে করে সাইবার বুলিং রোধ করা যায়।
জানা গেছে, টাইম ম্যাগাজিনের এ স্বীকৃতি ছাড়াও ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ অর্থাৎ অনূর্ধ্ব ৩০ সফল ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে গীতাঞ্জলি৷ এ ছাড়া ২০১৭ সালে ‘ডিসকভারি ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ’-এও জয়ী হয় এই কিশোর বিজ্ঞানী৷ ২০২০ সালের বিশ্বের সেরা তরুণ উদ্ভাবকের তকমাও গীতাঞ্জলিকেই দিয়েছে টাইম ম্যাগাজিন৷
S/H-(Sultana -3)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন