editor
প্রকাশিত: 11:24 AM, November 1, 2025
দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাবর আজম। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ১১ রানে অপরাজিত ছিলেন তিনি। আর তাতেই রোহিত শর্মাকে পেছনে ফেলে টি-টোয়েন্টির সিংহাসনে বসেছেন এই পাকিস্তানি ব্যাটার।
শুক্রবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাবর আজমের এই রেকর্ড গড়ার দিনে সাইম আইয়ুবের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বাবরের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। তিনি মাঠে নেমেই প্রথম বলে অসাধারণ এক কাভার ড্রাইভে চার মারেন। এরপর আরও ১১ বল খেলে তিনি রোহিত শর্মাকে ছাড়িয়ে যান।
বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান এখন ১২৩ ইনিংসে ৪২৩৪। এর আগে ১৫১ ইনিংসে ৪২৩১ রান নিয়ে শীর্ষে ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া রোহিত শর্মা। এই তালিকায় ৩ নম্বরে আছেন বিরাট কোহলি (১২৫ ইনিংসে ৪১৮৮)।
তালিকার পরের নামটা জস বাটলারের। ইংলিশ এই তারকা ১৪৪ ইনিংসে করেছেন ৩৮৬৯ রান। শীর্ষ পাঁচের সর্বশেষ ব্যাটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৫৩ ম্যাচে ৩৭১০ রান রয়েছে তার নামের পাশে।
রোহিত-কোহলি অবসর নেওয়ায় বাবর আজমের সঙ্গে লড়াই করার মতো কেবল রয়েছেন জস বাটলার।
টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক-
১. বাবর আজম- ৪২৩৪ রান
২. রোহিত শর্মা- ৪২৩১ রান
৩. বিরাট কোহলি- ৪১৮৮ রান
৪. জস বাটলার- ৩৮৬৯ রান
৫. পল স্টার্লিং- ৩৭১০ রান
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি