editor
প্রকাশিত: 3:38 PM, November 29, 2020
নিজস্ব প্রতিবেদক::
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ২ টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকটি গাড়ি রেখে লিখিতভাবে গাড়িগুলো জেলা প্রশাসকের কাছে জমা দেন।
পরে তাদের নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আলোচনা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ২টায় আবার বাস চলাচল স্বাভাবিক হয়।
আলোচনাকালে উপস্থিত ছিলেন, মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ইতোমধ্যে জেলায় ৫ শতাধিক অবৈধ গাড়ি আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এটি চলমান প্রক্রিয়া।
তিনি অনুরোধ করে জানান, তবে এ নিয়ে যেন কোনো গুজব না ছড়ায়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ২টায় সমস্যা সমাধান হয়। বাস চলাচল ফের স্বাভাবিক করা হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, নসিমন, করিমন, ইজিবাইকসহ অবৈধ গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ ঢাকা ও সিলেটের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও