editor

প্রকাশিত: 2:23 PM, March 21, 2021

আলিম দারের মাইলফলক নিয়ে মুশফিকের স্ট্যাটাস

আলিম দারের মাইলফলক নিয়ে মুশফিকের স্ট্যাটাস

1

অনলাইন ডেস্ক

7

নতুন মাইলফলক ছাড়িয়ে গেছেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার। ক্রিকেট ইতিহাসের প্রথম আম্পায়ার হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করলেন তিনি। শুক্রবার আফগানিস্তান-জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার সঙ্গে সঙ্গে অনন্য কীর্তির মালিক হন এ পাকিস্তানি আম্পায়ার।১৩৬ টেস্ট, ২১১ ওয়ানডের সঙ্গে ৫৩ টি-টোয়েন্টি পরিচালনা করে দার এখন তিন সংস্করণেই সবার ওপরে। পাকিস্তানের এই আম্পায়ারের এমন কীর্তিতে অবশ্য বাংলাদেশি সমর্থকদের আগ্রহ না থাকার কথা।কেননা ভারতসহ বেশ কয়েকটি ম্যাচে তার দেওয়া সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।যদিও অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।রোববার সকালে আলিম দারের ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন মুশফিক।লিখেছেন— ‘আম্পায়াররা বেশিরভাগ সময়ই তাদের স্বীকৃতি পান না। তবে এই ভদ্রলোকেরা মাঠে তাদের কঠোর পরিশ্রমের জন্য অনেক কৃতিত্বের দাবিদার। এটি কখনই সহজ কোনো কাজ নয়। আলিম দার ভাইকে আন্তরিক অভিনন্দন, সফলভাবে ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য। মাশাআল্লাহ।’অসাধারণ এই কীর্তি গড়া দার আইসিসির মাধ্যমে ভিডিওবার্তায় নিজের অনুভূতি জানিয়েছেন।দার বলেন, আমি এই অর্জনকে আমার বাবা-মা ও পরিবারের সদস্যদের উৎসর্গ করতে চাই। আইসিসি, পিসিবি, আমার ক্লাব পিঅ্যান্ডটি জিমখানা এবং আমার মেন্টর আজহার জাইদিকে ধন্যবাদ জানাতে চাই। তিন সংস্করণ মিলিয়ে আলিম দারের পরেই অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন।  তার ম্যাচ পরিচালনার সংখ্যা ৩৩১। তৃতীয় অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি আম্পায়ার স্টিভ বাকনার। তার ম্যাচ সংখ্যা ৩০৯।  ২০০০ সালে গুজরানওয়ালাতে পাকিস্তান-শ্রীলংকার ওয়ানডে দিয়ে প্রথম আম্পায়ার ক্যারিয়ারের যাত্রা শুরু হয় আলিম দারের।  ওই ম্যাচের তিন বছর পর ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে হয় আম্পায়ার হিসেবে টেস্ট অভিষেক।  এর পর ২০০৯ সালে দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে

।অনলাইন ডেস্ক(রিপা-১০)

4

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

2 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

6 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
8