editor
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
অনলাইন ডেস্ক
তামাক কম্পানি সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন তামাকবিরোধী আন্দোলনের প্রতিনিধিরা। আজ বুধবার বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই অভিযোগ করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানার সভাপতিত্বে কর্মসূচী সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট’র নেটওয়ার্ক কর্মকর্তা শুভ কর্মকার। কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, নাটাব, এইড ফাউন্ডেশন, টিসিআরসি, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ, ফাস্ট ফোকাস ট্রাস্ট, স্টপ এমিশনস নাও-বাংলাদেশ, ডাসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যয় বাংলাদেশেও তামাক নিয়ন্ত্রণে নানাধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিন্তু তামাক কোম্পানীগুলোর অযাচিত হস্তক্ষেপের ফলে কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচী যে অবস্থানে আছে, সেখানে জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিসমুহ তামাক কোম্পানীর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরী। বক্তারা তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিসমূহ তামাক কোম্পানীর প্রভাবমুক্ত রাখতে দ্রুত গাইডলাইন প্রণয়ণের দাবী করেন।
বক্তারা বলেন, তামাক কোম্পানীর নিজস্ব তথ্য বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং গবেষনায় দেখা যায়, তারা তামাক নিয়ন্ত্রণ বিষয়ে নানা রকম বিভ্রান্তিকর তথ্য প্রদাণ করেছে। এছাড়াও নানা কুটকৌশলের মাধ্যমে কোম্পানীগুলো তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন, আইন সংশোধন, সারচার্জ নীতি প্রণয়ন, কর বৃদ্ধি, মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানসহ তামাক নিয়ন্ত্রণে প্রণীত সহায়ক নীতিসমূহ বাস্তবায়নে বাধাগ্রস্থ করছে। এখনও তাদের নীতিতে হস্তক্ষেপের প্রচেষ্টা অব্যহত রয়েছে। তাই আগামী ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে, তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, অনতিবিলম্বে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিসমুহ কোম্পানীর প্রভাবমুক্ত রাখতে সুনির্দিষ্ট গাইড লাইন প্রণয়নের আহ্বান জানান তারা।
3 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। 4 সোমবার
3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
5 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
7 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
5 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
7 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি