editor
প্রকাশিত: 2:49 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
২২ নভেম্বর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
পোস্টের পর পরই যথারীতি ভাইরাল হয় সেই ছবি। মাত্র এক ঘণ্টার মধ্যে ১ লাখ ৮৮ হাজার লাইক পড়ে। শেয়ার হয় ৫৮১ বার। এক ঘণ্টায়ই সাত হাজারের বেশি মন্তব্যে ভেসে যায় ছবিটি। সেসব মন্তব্যের সবই ইতিবাচক।
তামিমের পোস্ট করা ওই ছবিতে দেখা গেছে, তার ডান পা জড়িয়ে ধরে আছে ছেলে আরহাম। আর বাম পা একহাত দিয়ে ধরে রেখেছে মেয়ে আলিশবা।
ছবি দেখে যে কেউ এর আবেদন বুঝতে পারবে। ছবি যা বলছে, বাবা তামিম বাসার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাবার সঙ্গ ছাড়তে চাচ্ছে না দুই শিশু। যেন তারা বলছে-‘প্লিজ বাবা, যেও না!’
তবে পেশাদারিত্বের কারণে তামিমকে ঘরের বাইরে যেতেই হবে। বাবা হয়েও সন্তানদের সেই অনুরোধ রাখা সম্ভব হয়নি তামিমের।
কেননা দরজায় কড়া নাড়ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আগামীকাল মিরপুর শেরেবাংলায় প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
সেই টুর্নামেন্টে অংশ নিতে বায়ো বাবল সুরক্ষায় আগভাগে শনিবারই হোটেলে উঠেছেন তামিম। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। বায়ো বাবলভেদে বাইরে বেরোতে পারবেন না তিনি। অর্থাৎ মাঠ এবং হোটেল ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই খেলোয়াড়দের।
যে কারণ তামিমসহ পাঁচ দলের খেলোয়াড়দের কেউ টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না।
এমনকি গ্যালারিতে বসেও ক্রিকেটারদের পরিবার-পরিজনদের খেলা দেখার সুযোগ নেই।
এতটা সময় বাবাকে ভার্চুয়ালে দেখেই কষ্ট লাঘব করতে হবে তামিমের দুই সন্তানের।
সে কথা মনে করেই আরহাম ও আলিশবা তাদের বাবার পা ধরে বসে আছে।
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।