editor

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

তারাপুর চা বাগানে মাদকের অভয়ারণ্য নেপথ্যে সুনীল-জগদীশ-হরি সিন্ডিকেট

তারাপুর চা বাগানে মাদকের অভয়ারণ্য নেপথ্যে সুনীল-জগদীশ-হরি সিন্ডিকেট

3

সিলেট নগরীর উপকণ্ঠের তারাপুর চা বাগান এলাকাটি এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। স্থানীয় রাজনীতি ও ভূমিদস্যুদের ছত্রছায়ায় চা বাগানের ভেতরে গড়ে উঠেছে এক শক্তিশালী মাদক সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে বাগানের সাধারণ পরিবেশ যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনই যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

অনুসন্ধানে জানা গেছে, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জাফলং, সুতারকান্দি, ছাতক, দোয়ারাবাজার, চুনারুঘাট এবং হবিগঞ্জের চাতলাপুর সীমান্ত দিয়ে আসা মাদক এসে জমা হয় তারাপুরের নির্দিষ্ট কিছু গোপন আস্তানায়। আর এখান থেকেই পুরো সিলেট জেলায় ছড়িয়ে পড়ছে গাঁজা, ইয়াবা ও দেশি-বিদেশি মদ। অনুসন্ধানে এই মাদক সাম্রাজ্য পরিচালনাকারী প্রধান তিন হোতা ও তাদের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছ।

3

তারাপুর চা বাগানের বাদামুরা বস্তি এলাকার শঙ্খ মুদির ছেলে সুনীল মুদি (মোদো)। চা বাগান পঞ্চায়েতের সেক্রেটারি পদের প্রভাব খাটিয়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের দাপট বজায় রেখেছে। এলাকায় সে গাঁজা, ইয়াবা ও মদের প্রধান এজেন্ট হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে একটি লাল রঙের ‘ঐড়হফধ ঈউ-৮০’ মোটরসাইকেল ব্যবহার করে। এই মোটরসাইকেলে করেই সে তারাপুরসহ আশপাশের বাগান ও বস্তিগুলোতে মাদক সাপ্লাই দেয়। স্থানীয়দের প্রশ্ন— সুনীলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা থাকা সত্ত্বেও অদৃশ্য ইশারায় সে এখনো ধরাছোঁয়ার বাইরে?

3

সিন্ডিকেটের অন্যতম শীর্ষ হোতা জগদীশ তাঁতি (উর্ফে জগো)। চুনারুঘাট সীমান্ত দিয়ে আসা গাঁজার বড় বড় চালান নিয়ে এসে সে তারাপুর এলাকায় স্টক করে। এরপর সিলেট সিটি কর্পোরেশনের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পুরো সাপ্লাই নিয়ন্ত্রণ করে সে। বাদামুরা ব্রিজের পাশে, রাগিব রাবেয়া মাদ্রাসার ঠিক সাথেই তার বাসা। মূল সড়ক থেকে সহজেই মাদক হাতবদল করার সুবিধাজনক অবস্থানের কারণে এই স্পটটি মাদকসেবীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। অত্যন্ত চতুর ও অন্তরালপ্রিয় এই মাদক ব্যবসায়ী কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে বা পূজায় অংশ নেয় না। তার কোনো ফেসবুক আইডি নেই, এমনকি কোনো ছবিতেও তাকে দেখা যায় না। ফলে তাকে সরাসরি না দেখলে চেনার উপায় থাকে না। বাগানের ভেতরে সে এক প্রকার ‘আন্ডারগ্রাউন্ড গডফাদার’ হিসেবে পরিচিত।

জাহাঙ্গীর লাইনে যাওয়ার পথে ব্রিজের পাশেই বাসা হরি মুদির। মৃত ছোট মুদির ছেলে হরি এলাকায় ‘ইয়াবা কিং’ নামে পরিচিত। একটি সাধারণ মুদি দোকানকে ঢাল বা আড়াল হিসেবে ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে ইয়াবা এবং গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার নাম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে বাগানের জমি অবৈধভাবে দখল করে নিজের মাদক সাম্রাজ্য ও রাজত্ব গড়ে তুলেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চক্রটির যোগাযোগ নেটওয়ার্ক অত্যন্ত সুদূরপ্রসারী। বাগানের সাধারণ শ্রমিকদের সরলতাকে পুঁজি করে এবং বাইরে নিজেদের সাধারণ ও অসহায় প্রকাশ করলেও, মাদক ব্যবসার মাধ্যমে এই চক্রের সদস্যরা বিপুল পরিমাণ অর্থের মালিক বনে গেছে। কোনো কারণে পুলিশি অভিযানের বা বিপদের আশঙ্কা তৈরি হলে তারা মুহূর্তের মধ্যে তারাপুর ছেড়ে চুনারুঘাট বা অন্য কোনো প্রত্যন্ত চা বাগানে গিয়ে আত্মগোপন করে। চা শ্রমিকদের বাহ্যিক অবয়ব ও চেহারার মিল থাকার সুযোগ নিয়ে তারা সহজেই অন্য বাগানের শ্রমিকদের সাথে মিশে যেতে পারে, ফলে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

4

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এদের প্রত্যেকের বিরুদ্ধে ৭ থেকে ৮টি করে মাদকের মামলা রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ এদের ধরে না। প্রশাসন ও পুলিশ ম্যানেজ করেই তারা এই সিন্ডিকেট চালাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। গডফাদারদের রাজনৈতিক সেল্টারের কারণেই তারা পার পেয়ে যাচ্ছে।

সচেতন মহলের মতে, এখনই যদি প্রশাসনের পক্ষ থেকে এই স্পটগুলোতে চিরুনি অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে তারাপুর চা বাগান অচিরেই সিলেট জেলার মাদকের প্রধান ‘ডেপু’ বা ট্রানজিট পয়েন্টে পরিণত হবে, যা পুরো সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

6

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 1 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

3 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

5 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

6 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

6 ​শাল্লা  প্রতিনিধি: 4 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
7