admin

প্রকাশিত: 3:26 PM, January 13, 2021

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন

2

নিজস্ব প্রতিবেদক

7

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালিতে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পংকী। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ূন কবির শাহিন, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম।
মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী। মানববন্ধন কর্মসুচীতে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আজির উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ শিলু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল, আপ্যায়ন সম্পাদক আফজল উদ্দিন, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতুল, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল লতিফ খান, আজির উদ্দিন, বদরুল ইসলাম, মহানগর বিএনপির উপ কোষাধ্যক্ষ শেখ মো. ইলিয়াস, সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ পরিবেশ সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, সহ সম্পাদক নজির হোসেন, কয়েছ আহমদ সাগর, মফিজুল ইসলাম জুবেদ, উজ্জল রঞ্জন চন্দ্র, সদস্য জিয়াউল ইসলাম দিপন, সাব্বির আহমদ, নুরুল ইসলাম লিমন, দেলোয়ার হোসেন রানা, রফিকুল ইসলাম, আবু সাঈদ মো. তারেক, কার্ডিফ বিএনপির সেক্রেটারী রফিকুল ইসলাম, জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে সাহিবুর রহমান সুজান, সুহেল মাহমুদ, লুৎফুর রহমান, এটিএম বেলায়েত হোসেন মোহন, আব্দুল্লাহ শাফি শাহেদ, কয়েছ আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মাহফুজ চৌধুরী, মির্জা সম্রাট হোসেন, মতিউর রহমান আফজল, ইসহাক আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, মুমিনুর রহমান তানিম, মালেক আহমদ, জুয়েল আহমদ জুবেদ, রুবেল বক্স, মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, নুরুল ইসলাম রুহুল, মহিলা দলের নেত্রী মিনারা হোসেন, ফাতেমা জামান রুজি, তানিয়া রহমান, হাফসা খানম, জাসাসের সহ সভাপতি রফিকুল বারী রুমান, ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, সহ সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকা বর্তমান আওয়ামী সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং দেশ, জাতি ও দলকে নেতৃত্ব দিবেন। বক্তারা অবরুদ্ধ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার জন্য আহ্বান জানান।

2

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

7 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

7 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

5 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

3 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

8 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

6 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

3 পারভীন বেগম: 1 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে

সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

2 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)

1
3