editor
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছেলের হাতে বাবা খুনের ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে অভিযান চালিয়ে পালিয়ে থাকা ঘাতক নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিলেট প্রতিদিনকে জানিয়েছে থানা পুলিশ।
জানা যায়,শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটে।
নিহত বাবার নাম ইসলাম উদ্দিন (৫২)। তিনি উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক।
ঘাতক ছেলের নাম নাজমুল হোসেন (২০)। সে উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে স্টেশনারি মালামাল পান সিগারেট বিক্রেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়ে বাদাঘাট বাজারে কলাপট্টিতে ছেলে নাজমুলের দোকানের সামনে এসে তার বাবা ইসলাম উদ্দিন বকাঝকা করতে থাকেন। একপর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি ভাঙার সরতা দিয়ে বাবার মাথায় কয়েকটি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পর থেকে ঘাতক নাজমুল পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, রোববার সকাল ১০টার দিকে ঘাতক নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে । এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
7 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
7 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।