editor

প্রকাশিত: 3:47 PM, October 31, 2020

তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে ব্যারিস্টার সালাম কাজ করে যাচ্ছেন – এমরান উদ্দিন চেয়ারম্যান

তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে ব্যারিস্টার সালাম কাজ করে যাচ্ছেন – এমরান উদ্দিন চেয়ারম্যান

1

সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম সুদূর প্রবাসে বসবাস করলেও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিএনপি কার্যক্রমে গতিশীল করতে কাজ করছেন। তার দিক নির্দেশনায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।
সভাপতির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন বলেন, সিলেট-৩ আসন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে ছিলো। ব্যারিষ্টার এম এ সালাম সেই জায়গা পূরণ করেছে। তার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে বিএনপি শক্তিশালী হচ্ছে। ব্যারিস্টার সালাম একজন ভদ্র এবং সুশিক্ষিত ব্যাক্তি। তিনি প্রত্যেক নেতাকর্মীর সাথে খুব সুন্দর ব্যবহার করেন। করোনা মহামারী কালে তিনি এলাকার খোঁজ খবর নিয়েছেন এবং সাধ্য অনুযায়ী হত দরিদ্রদের সহযোগিতা করেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় মানিককোনায় অনুষ্ঠিত হয়।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চলছুর রহমান এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজাদ মিয়া, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সনজিদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর হান্নান ও ফয়সাল আহমদ, যুবদল নেতা নাহিদ আলম দুলাল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবের আহমদ, ছাত্রদল নেতা পাবেল আহমদ। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাবুল মিয়া, সিরাজ মিয়া মেম্বার, কামরুজ্জামান ছুরু, আব্দুল আহাদ, হিরো মিয়া, সুজন আহমদ, এনাম উদ্দিন, লোকমান আহমদ, শাহজাহান, সালাম, রঞ্জিত, শাকিল আহমদ, জাইজ উদ্দিন, মাসুম আহমদ, ইরাই মিয়া, সুরমান আলী, হান্নান মিয়া, আবুল হোসেন, শিপন আহমদ, বাছিত মিয়া, সুজন আহমদ, তাহের আলী, আয়লন, ছড়াই মিয়া, সাদিক আহমদ, ফসরু মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সুরুজ আলী।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব এমরান উদ্দিন চেয়ারম্যান বলেন, ভার্চুয়াল মাধ্যমে ব্যারিষ্টার এম এ সালাম বলেন, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র পুনরুদ্ধার করা। বর্তমান সরকারের দমননীতির কারণে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে। বিএনপির মূল শক্তি তৃণমূলের সমর্থকরা। তৃণমূলের সমর্থককে সংগঠিত করার মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে সফল করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
2