editor
প্রকাশিত: 12:03 PM, August 31, 2026
দক্ষিণ সুরমার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অপমুকুট যার মাথায়, তিনি স্থানীয়ভাবে ‘রাণী’ হিসেবে পরিচিত রহিমা। কীন ব্রিজের দক্ষিণ পারের নিচের অংশের অপরাধ জগতে তার প্রভাব দীর্ঘদিনের। একাধিক বিয়ের পিঁড়িতে বসা রহিমা মূলত ক্ষমতার সমীকরণ দেখেই নিজের অবস্থান বদলান—যখন যার প্রভাব বেশি, তার সঙ্গেই বাঁধান ঘর।
বর্তমানে একাধিক বিয়ের ইতিহাস পেরিয়ে আরেক বিতর্কিত ব্যক্তিত্ব মজনুর স্ত্রী হিসেবে অবৈধ অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন রহিমা। তবে সম্প্রতি এই রহিমাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন জটিলতা। আরেক মাদক সম্রাট আইয়ুবের সাথে রহিমাকে নিয়ে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে মজনুর। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মজনুর সঙ্গ ছেড়ে এবার আইয়ুবের সাথে বিয়ের পিঁড়িতে বসার ছক কষছেন রহিমা। এই চক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই মজনু ও আইয়ুবের অনুসারীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
তবে আপাত দ্বন্দ্ব ও বিরোধ থাকলেও অপরাধের লাভ ভাগাভাগিতে তিনজনের বোঝাপড়া নিখুঁত। যৌথভাবেই তারা ওই এলাকায় মাদক, জুয়া ও নানা অসামাজিক কর্মকাণ্ডের সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের মতে, মজনু ও আইয়ুব উভয়ের মূল লক্ষ্য রহিমাকে নিজের কবজায় রাখা, কারণ তাকে হাতে রাখতে পারলেই পুরো কীন ব্রিজ সংলগ্ন অপরাধ সাম্রাজ্যে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা সম্ভব।
এদিকে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্টের পটপরিবর্তনের সুযোগ নিয়ে দেশে ফেরেন কানাডাপ্রবাসী মজনু। দেশে ফিরেই নতুন করে অপরাধের সাম্রাজ্য গুছিয়ে নিতে তৎপর হয়ে ওঠেন তিনি। নিজের অবৈধ ব্যবসা নির্বিঘ্ন করতে এবং স্থানীয় প্রভাবশালী মহলকে হাতে রাখতে মজনু ব্যাপক উপহার-রাজনীতি শুরু করেন।
ব্যবসা শুরুর প্রাথমিক ধাপে স্থানীয় প্রায় ৭ জন প্রভাবশালী ব্যক্তিকে ৭টি দামী মোটরসাইকেল উপহার হিসেবে দেন তিনি। শুধু তা-ই নয়, নিজের মাদক সিন্ডিকেটকে আইনি ও রাজনৈতিক ছত্রছায়া দিতে এক শীর্ষ নেতাকে একটি দামী ব্যক্তিগত গাড়ি (কার) উপহার দেন মজনু। মূলত এই নেতাদের সহায়তায়ই তিনি অবাধে মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
কারা কারা এসব দামী মোটরসাইকেল ও গাড়ি উপহার হিসেবে গ্রহণ করেছেন এবং এই অপরাধ চক্রকে পেছন থেকে ইন্ধন দিচ্ছেন তাদের বিস্তারিত পরিচয় ও অনুসন্ধানী তথ্য নিয়ে আগামী পর্বে চোখ রাখুন।
3 7 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা