editor

প্রকাশিত: 2:25 PM, September 19, 2020

দর্শনার্থীদের বিনোদন জোগাবে মৃত পাখি ও প্রাণী

দর্শনার্থীদের বিনোদন জোগাবে মৃত পাখি ও প্রাণী

4

অনলাইন ডেস্ক :-

7

দর্শনার্থীদের বিনোদনের জন্য গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে রয়েছে হাজারো দেশী-বিদেশী প্রাণীর প্রাণের সঞ্চার। জীবিত পাখি ও প্রাণী দর্শনার্থীদের বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকলেও মৃত প্রাণীও দর্শনার্থীদের সামনে তুলে ধরতে কাজ শুরু করেছে সাফারী পার্ক কর্তৃপক্ষ। পার্কে বিভিন্ন ভাবে মারা প্রাণীকে ট্যাক্সিডার্মি পূর্বক সংরক্ষণ করে তাকে স্থান দেয়া হচ্ছে “ন্যাচারহিস্ট্রি মিউজিয়ামে”। মিউজিয়ামে রাখা বিভিন্ন প্রাণীর ট্যাক্সি ডার্মি থেকে দর্শনার্থীরা এসব প্রাণীর বিষয়ে শিক্ষা লাভ করতে পারবেন।

3

সাফারী পার্ক কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, বর্তমান সময়ে ট্যাক্সিডার্মি হলো শিল্প ও বিজ্ঞানের অনন্য সংমিশ্রণ যা বিলুপ্ত, বিপন্ন প্রায় প্রাণীকুলের পরিচিতি ও তথ্য জানতে দর্শনার্থীদের সাহায্য করবে। সাধারণত গবেষণা ও পাঠদানের উদ্দেশ্যে মৃত প্রাণীকে ট্যাক্সিডার্মি করা হয়। মৃতপ্রাণীর শরীরকে (প্রধানত চামড়াকে) রাসায়নিক ও ট্যানিংয়ের মাধ্যমে সংরক্ষণের প্রক্রিয়া ও তাকে জীবন্তের ন্যায় দেখানোর উপায়কে ট্যাক্সিডার্মি বলা হয়।

সাফারী পার্কের হাজারো প্রাণীদের মধ্যে বিভিন্ন ভাবে প্রতিবছর বেশ কিছু প্রাণী মারা যায়। এসব মারা যাওয়া প্রাণীকে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এর জন্য একজন ট্যাক্সিডার্মিষ্ট নিয়োগ করা হয়েছে। এ পর্যন্ত পার্কে ১৫টির অধিক প্রাণীর ট্যাক্সিডার্মি করা হয়েছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে ময়ূর, বিদেশী হাঁস ও নানা প্রজাতির বিলুপ্ত ও বিপন্ন বন্য পাখি।

5

পার্কের দায়িত্বপ্রাপ্ত ট্যাক্সিডার্মিষ্ট পঙ্কজ চন্দ্র পাল জানান, মৃত প্রাণীগুলোর বিশেষ পদ্ধতিতে তার শরীরের বিভিন্ন পচনশীল অংশ সরিয়ে নেয়া হয়। পরে রাসায়নিক দিয়ে শুকিয়ে তাতে তুলা ও তার দিয়ে ঠিক জীবিতের মতো অবস্থায় ফিরিয়ে আনা হয়। একটি প্রাণী ট্যাক্সিডার্মি করতে ৪-৫দিন সময় লাগে। নিখুঁত ভাবে কাজ করতে অনেকটা শ্রম দিতে হয়।

তিনি আরো জানান, স্তন্যপায়ী প্রাণী, পাখি, মাছ, সরীসৃপসহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর উপর ট্যাক্সিডার্মি প্রয়োগ করা হয়। এছাড়াও বড় আকারের কীট পতঙ্গের উপরও ট্যাক্সিডার্মি প্রয়োগ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, অনেকেই শখের বশে পোষা প্রাণী সহ বিভিন্ন প্রাণীকে ট্যাক্সিডার্মি করে শোপিচ হিসেবে ব্যবহার করলেও বাংলাদেশ বন বিভাগ বিলুপ্ত ও বিপন্ন বন্যপ্রাণীর ট্যাক্সিডার্মি করে আসছে বেশ কয়েকবছর পূর্ব থেকেই। এরই ধারাবাহিকতায় সাফারী পার্কে মৃত বিভিন্ন প্রাণীর ট্যাক্সিডার্মি করা হচ্ছে। এসব প্রাণী পার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে স্থান দিয়ে দর্শনার্থীদের প্রাণীর বিষয়ে শিক্ষা দেয়া হয়।

সর্বোপরি এটি একটি শিক্ষামূলক প্রক্রিয়া। সাফারী পার্ক প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যাচারহিস্ট্রি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে। যেখানে বনবিভাগের বহু দেশী বিদেশী প্রাণীর ট্যাক্সিডার্মি রয়েছে। বর্তমানে পার্কের নিজস্বভাবে ট্যাক্সিডার্মি শুরু হওয়ায় এর পরিধি বৃদ্ধি পাবে।

2

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

5 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

1 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

8 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

3 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
7