editor

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

দুই মন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী পরিষদের স্মারকলিপি

দুই মন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী পরিষদের স্মারকলিপি

2

সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে গণদাবী পরিষদ নেতৃবৃন্দ গত বুধবার (২৭ মে) বেলা ১২টায় বানিজ্য বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরে সাথে সিলেট সার্কিট হাউসে সাক্ষাত করেন।

1

সাক্ষাত কালে গণদাবী পরিষদের লিখিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এসময় মন্ত্রী গণদাবী পরিষদ নেতৃবৃন্দের সাথে ২৫ মিনিট বৈঠক করেন। বৈঠককালে মন্ত্রী বলেন, মণিপুরি সংস্কৃতি আদলে নগরীর মণিপুরি রাজবাড়িতে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সোয়াম ফরেস্ট রাতারগুল, সাদাপাথর এবং এয়ারপোর্ট এলাকার বাইশটিলাকে আন্তর্জাতিক মানের পার্ক গড়ে তোলা হবে। মন্ত্রী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে থেকে পূর্ণাঙ্গ রুপ দেওয়া হবে এবং সেখানে সরাসরি বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট উঠানামার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

2

অনুরুপ সিলেটবাসীর ন্যায্য দাবি সমূহ গত শনিবার (৩০ মে) রাত ৮টায় নগরীর কুমারপাড়াস্থ শ্রম, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কাছে সাক্ষাত করে গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের নেতৃত্বে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

1

মন্ত্রী গণদাবী পরিষদ নেতৃবৃন্দকে বলেন, এগুলো সিলেটবাসীর জনগণের দাবি। পর্যায়ক্রমে তিনি এই দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।

স্মারকলিপিতে দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেট সিটি ও শহরতলীতে ভূমিকম্পের চরম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে শীর্ষে রয়েছে। যে কোন বড় বিপর্যয় মোকাবিলায় ২০১৬ সালে গৃহিত দক্ষিণ সুরমা বাইপাস সংলগ্ন এলাকায় ক্রয়কৃত জমিতে ‘সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস সদর দপ্তর ও ট্রেনিং সেন্টার’ দ্রুত নির্মাণ করা। এছাড়া বহুতল ভবন রক্ষার্থে ঢাকা থেকে অত্যাধুনিক ও পর্যাপ্ত উদ্ধারকারী যানবাহন সিলেটের ফায়ার স্টেশনগুলোতে অবিলম্বে সংযুক্ত করার দাবি জানানো হয়। ২০১৮ সালে গৃহিত দক্ষিণ সুরমায় জমি ক্রয় করা হলেও আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ শুরু করা, সরকার নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২০২৮ সালের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা কথা ছিল। পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী মৌলভীবাজার জেলা সদর ও জালালাবাদ সেনানিবাস এলাকায় একটি করে ৫০ আসনের মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানানো হয়। দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তিসগত মেধা উন্নয়নের স্বার্থে এবং বিভাগীয় নগরী হিসেবে সিলেটের ন্যায্য অধিকার রক্ষায় দ্রুত একটি পূর্ণাঙ্গ সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবি জানানো হয়। বিগত সরকারের অনুমোদিত সিলেট-আখাউড়া ডুয়েল গেজ-ব্রডগেজ প্রকল্প বাতিল করে ঢাকা-চট্টগ্রাম রুটের আদলে ডাবল রেললাইন নির্মাণের দাবি জানানো হয়। এতে দ্রুতগতির বিরতিহীন ট্রেনের মাধ্যমে মাত্র ৪ ঘণ্টায় সিলেট-ঢাকা যাতায়াত সম্ভব হবে। পাশাপাশি সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী শায়েস্তাগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের জোর দাবি জানানো হয়। আকাশপথের উন্নয়নে ২০২০ সালে ১ অক্টোবর গৃহিত ২,৩০০ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও গত পাঁচ বছরে ডিজাইন জটিলতা ও মন্থরগতির কারণে মাত্র ২৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অথচ ২০২৩ সালের সেপ্টেম্বরে এটি শেষ হওয়ার কথা ছিল। ৩০ লাখ প্রবাসীর সুবিধার্থে এই প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও, ঢাকা ও কক্সবাজারের মতো এখানেও ২৪ ঘণ্টা দিন-রাত কাজ চালিয়ে নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ করার তাগিদ দেওয়া হয়। ২০২১ সালে গৃহিত শুরু হওয়া ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজে জমি অধিগ্রহণে বিলম্বের কারণে মেয়াদ বাড়িয়ে ২০২৮ সাল নির্ধারণ করা হয়েছিল। গত পাঁচ বছরে মাত্র ১৫ শতাংশ কাজের অগ্রগতিতে সিলেটবাসী ক্ষুব্ধ। প্রাকৃতিক দুর্যোগ বা যানজটে সিলেট-ঢাকা মহাসড়ক বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তি পোহাতে হবে। তাই ২০২১ সালে গৃহিত একনেকে অনুমোদিত সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সড়ক দ্রুত নির্মাণ করে এটিকে কার্যকর বিকল্প সড়ক হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়।

3

উল্লেখ্য, বৃহত্তর সিলেটের প্রবাসীরা প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে প্রেরণ করে জাতীয় অর্থনীতিকে সচল রাখছেন। তাই সিলেটের সোয়া কোটি মানুষের স্বার্থে এই ৬টি মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে মন্ত্রীদ্বয়ের কাছে গণদাবী পরিষদ নেতৃবৃন্দ বিষয়গুলোর প্রতি সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেলাল উদ্দীন, মোসলেহ উদ্দীন, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লষ্কর, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক মো: সেলিম আহমদ, সদস্য মো: ইউসুফ সেলু, কয়েস আহমদ সাগর, মো: সফিকুর রহমান প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

6 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

5 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

4 ​শাল্লা  প্রতিনিধি: 1 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

3 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
2