editor

প্রকাশিত: 1:53 PM, November 2, 2020

দুই সপ্তাহের মধ্যে শেষ হবে রায়হান হত্যা মামলার তদন্ত

দুই সপ্তাহের মধ্যে শেষ হবে রায়হান হত্যা মামলার তদন্ত

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রাহয়ান আহমদ হত্যা মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা যাবে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের এই তথ্যের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি মুলতবি করেছেন। ১৬ নভেম্বর রিটের ওপর শুনানির পরবর্তী তারিখ রেখেছেন আদালত।

রায়হানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে ও ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ ফজলে এলাহী গত মাসে হাইকোর্টে একটি রিট করেন। এর ধারাবাহিকতায় আজ সোমবার বিষয়টি হাইকোর্টে শুনানির জন্য ওঠে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে আবেদনকারী আইনজীবী নিজেই অংশ নেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। তিনি আদালতে মামলার অগ্রগতি জানান।

গত ১০ অক্টোবর মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে সিলেট মহানগরের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে তিনি মারা যান। নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে পরিবারকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগও ওঠে। পরিবারের সদস্যরা সকালে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন। এ ঘটনার শুরুতে ছিনতাইকারী সন্দেহে নগরীর কাস্টঘর এলাকায় গণপিটুনিতে রায়হান নিহত হয়েছেন বলে প্রচার চালায় ওই ফাঁড়ির পুলিশ। কিন্তু গণপিটুনিস্থল হিসেবে যে স্থানটির কথা বলেছিল পুলিশ, সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় ওই রকম কোনো দৃশ্য দেখা যায়নি।

এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ এনে মামলা করেন।

এরপর পুলিশের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে বরখাস্ত ও তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এই মামলায় এ পর্যন্ত তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

রায়হান নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা। তিনি সিলেটের স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের সহকারি হিসেবে কাজ করতেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।

একপাশে আতশবাজির উৎসব অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ

একপাশে আতশবাজির উৎসব অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ

সিলেট শাহী ঈদগাহ যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে সিলেটের শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য। আজ সেই ঐতিহাসিক প্রাঙ্গণে বাণিজ্য