editor
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসেরকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জোহরের নামাজ শেষে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন রাজিয়া নাসের। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি গত ৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বঙ্গবন্ধুর ভাই শেখ নাসেরের স্ত্রী রাজিয়া নাসেরের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এবং মন্ত্রিসভার একাধিক সদস্য শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে রাজিয়া নাসের পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এর মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। আরেক ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এমপি শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি।
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
3 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
4 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
4 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
5 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 7 বৃহস্পতিবার
8 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
6 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন