editor
প্রকাশিত: 8:29 AM, September 21, 2020
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল সোয়াম ফরেষ্টের পর্যটকদের জন্য তৈরী ওয়াচ টাওয়ার বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে দৃষ্টিনন্দন এ টাওয়ার স্থাপন করে বনবিভাগ। টাওয়ারে উঠে পুরো রাতারগুল সোয়াম ফরেষ্টের সৌন্দর্য্য উপভোগ করতেন এখানে ঘুরতে আসা পর্যটক দর্শনার্থীরা। শুরু থেকেই কারিগরি ত্রুটি থাকায় বনবিভাগের এ টাওয়ার ঝুকিপূর্নভাবে ব্যবহৃত হয়ে আসছিলো। সৌন্দর্য্য অবলোকনে টাওয়ারে উপরে পর্যটকরা ওঠার পর টাওয়ারটিতে কাপাকাপি শুরু হয়। ফলে শুর হতেই টাওয়ারটি ঝুকিপূর্নভাবেই পর্যটক সেবা চালু ছিলো। সম্প্রতি এই টাওয়ারে পর্যটকরা ওঠার পর তা আরও ঝুকিপূর্ণ ও পর্যটক পদভারে ভেঙ্গে পড়ার উপক্রম হলে রোববার দুপুর থেকে পর্যটক ওঠানামার ফটকে তালা ঝুলিয়ে তা বন্ধ ঘোষণা করে স্থানীয় বনবিভাগ। এ ব্যাপারে কথা হলে সারী রেঞ্জের রেঞ্জার সাদ উদ্দিন জানান, রাতারগুল সোয়াম ফরেষ্টে পর্যটকদের জন্য তৈরী টাওয়ারটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবহার ঝুকিপূর্ন হওয়াতে রোববার দুপুর থেকে আমরা টাওয়ারটিতে সম্পূর্ণরুপে পর্যটক ওঠানামা বন্ধ করে দেই। এ বিষয়ে প্রকৌশলীরা আসবেন এবং তাদের দেয়া সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। গোয়াইনঘাটের উপজেলা নির্বার্হী অফিসার মো. নাজমুস সাকিব বলেন,বিষয়টি জেনেছি এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে আমি বনবিভাগের সাথে যোগাযোগ করছি।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে