editor
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
অনলাইন ক্লাস চালিয়ে নিতে দ্বিতীয় মেয়াদে দুই হাজার ২৪৬ জন শিক্ষার্থীদের ১৫ জিবি করে ডাটা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। এর আগে (১৬ আগস্ট) দুই হাজার ২১৬ জন শিক্ষার্থীকে এ ডাটা দেওয়া হয়েছিল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাংলানিউজকে বলেন, অনলাইন ক্লাস সচল রাখতে পূর্বের ন্যায় আবারও গ্রামীণফোন অপারেটরের মাধ্যমে পর্যায়ক্রমে দুই হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা দেওয়া হয়েছে। এ ডাটার মেয়াদ থাকবে এক মাস। তবে আগের কোনো ডাটা ব্যবহার না করে থাকলে তা বর্তমান ডাটার সঙ্গে যুক্ত হবে।
ডাটা দেওয়ার বিষয়টি ক্যাম্পাস না খোলা পর্যন্ত অব্যাহত থাকবে কি না এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার ইশফাকুল বলেন, ডাটা দেওয়ার টাকা-পয়সা ও ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগের একটা ব্যাপার আছে। যদি সময়ের সঙ্গে শিক্ষার্থীদের ডাটার প্রয়োজন হয় তখন তা আমাদের ব্যবস্থা করতে হবে। সেটা সময়ের উপর নির্ভর করবে।
8 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
8 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
5 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 3 বৃহস্পতিবার
3 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
7 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
2 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়