editor

প্রকাশিত: 2:37 PM, December 9, 2020

ধনী দেশগুলো মজুদ গড়ছে, বঞ্চিত হতে পারেন দরিদ্ররা, প্রযুক্তি শেয়ারের আহ্বান

ধনী দেশগুলো মজুদ গড়ছে, বঞ্চিত হতে পারেন দরিদ্ররা, প্রযুক্তি শেয়ারের আহ্বান

অনলাইন ডেস্ক:

বৃটেনে আনুষ্ঠানিকভাবে ফাইজারের তৈরি প্রথম করোনার টিকা প্রদানের মাধ্যমে গতকাল করোনা টিকার যুগে পা রেখেছে বিশ্ব। তবে করোনার এই টিকার মজুদ গড়ে তুলতে প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের ধনী রাষ্ট্রগুলো। ফলে অপেক্ষাকৃত দরিদ্র বা অনুন্নত দেশগুলোতে বসবাসরত মানুষের ভাগ্যে এই টিকা প্রাপ্তি অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে টিকার প্রচারণা বিষয়ক জোট পিপল’স ভ্যাকসিন অ্যালায়েন্স। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।পিপল’স ভ্যাকসিন অ্যালায়েন্স আশঙ্কা প্রকাশ করে বলেছে, নিম্ন-আয়ের দেশগুলির মধ্যে প্রায় ৭০টি দেশের প্রতি ১০ জন মানুষের মধ্যে ১ জন করে এই টিকা পেতে পারেন। যেখানে ধনী দেশগুলো তাদের প্রয়োজনের অধিক টিকার মজুদ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। যদিও এক্ষেত্রে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা তার উৎপাদিত ৬৪ শতাংশ টিকা উন্নয়নশীল দেশগুলিতে সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বজুড়ে এই টিকা পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। ভ্যাকসিন কমিটমেন্ট হিসেবে পরিচিত কোভাক্স এরই মধ্যে ৯২টি নিম্ন আয়ের দেশের জন্য ৭০ কোটি ডোজ টিকা বিতরণের ব্যবস্থা নিশ্চিত করেছে।তবে যেসব দেশ এই উদ্যোগে স্বাক্ষর করেছে তাদেরকে দেয়া হবে এই টিকা। তবে এই পরিকল্পনাটি সামনে থাকলেও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম এবং গ্লোবাল জাস্টিস নাউ-এর মতো সংগঠনগুলো বলছে যে, যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়নি। টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর উচিত, অন্যরা যাতে চাহিদা অনুযায়ী আরো বেশি টিকা উৎপাদন করতে পারে সেজন্য তাদের সঙ্গে প্রযুক্তি শেয়ার করা। ওইসব সংগঠনের বিশ্লেষণে দেখা গেছে যে, ধনী দেশগুলো এরই মধ্যে তাদের জনসংখ্যার বিপরীতে এত বেশি টিকার ডোজ কিনে নিয়েছে, যা দিয়ে পুরো জনগোষ্ঠীকে তিনবার টিকা দেয়া যায়। অবশ্য যদি তাদের কেনা সব টিকাকে ব্যবহারের অনুমোদন দেয়া হয়। উদাহরণ হিসেবে, কানাডার কথা উল্লেখ করা হয়। বলা হয়, কানাডা এত বেশি টিকা কিনেছে যে, তা দিয়ে তাদের প্রতিজন নাগরিককে ৫ বার করে টিকা দেয়া যাবে।
ধনী দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ হলেও, তারা এরই মধ্যে যেসব টিকা আশা জাগিয়েছে, অনুমোদন পেতে পারে, এমন করোনার টিকার প্রায় ৫৩ শতাংশ কিনে নিয়েছে। অক্সফামের স্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাপক অ্যানা ম্যারিয়েট বলেন, ধনী দেশগুলোর কাছে বেশি পরিমাণে টাকা থাকা মানে এটা নয় যে, তারা অন্য কাউকে এই জীবন রক্ষাকারী টিকা পেতে বাধা সৃষ্টি করবে। মানুষ কোন দেশে বাস করছেন সেটা দেখার বিষয় নয়। এটা বিবেচনা করে কাউকে জীবন রক্ষাকারী টিকা থেকে বঞ্চিত রাখা ঠিক হবে না। কিন্তু দ্রুত নাটকীয়তার সঙ্গে পরিবর্তন না এলে  সামনের বছরগুলোতে বিশ্বের কয়েক শত কোটি মানুষ নিরাপদ এবং কার্যকর করোনার টিকা পাবে না। করোনার টিকা তৈরি নিয়ে যেসব ওষুধ প্রস্তুতকারক কোম্পানি কাজ করছে তাদের প্রতি পিপল’স ভ্যাকসিন অ্যালায়েন্স তাদের প্রযুক্তি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি মুক্তভাবে শেয়ার করার আহ্বান জানিয়েছে। এর ফলে বিভিন্ন দেশে শত শত কোটি ডোজ করোনার টিকা উৎপাদন করা সহজ হবে এবং প্রয়োজন অনুযায়ী তাতে সবাই টিকা পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ প্রযুক্তি ব্যবহার করে এটা করা যেতে পারে বলে তারা মনে করে।

S/H(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে