editor
প্রকাশিত: 2:58 PM, October 11, 2020
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের এমসি কলেজসহ দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় ধর্ষকদের বিচারের দাবিতে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বতমান শিক্ষারর্থীবৃন্দ উদ্যোগে আজ( ১১ অক্টোবর) রোববার দুপুর সাড়ে ১টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাবেক ছাত্র আহসান হাবিব সানি, শাহিদুল ইসলাম সৌমিকের যৌথ পরিচালনায় এবং মিথহাভ মাহেরের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর প্রাক্তন ছাত্র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রাক্তন ছাত্র রাহাত তরফদার, ‘১৪ ব্যাচের মহানগর ছাত্রলীগ নেতা আহসান হাবিব সানি, ছাত্রলীগ নেতা শাহিদুল ইসলাম সৌমিক, ছাত্রলীগ নেতা সৌরিভ শাওন, ছাত্রলীগ নেতা রাহুল দেবনাথ, জাহিদ হোসেন রুমান, জায়েদ আহমেদ জাদু, রেদোয়ান সজীব, সাকিব আহমেদ চৌধুরী, আব্দুল কাদির, আরাফাত আহমদে, তাসনিম জিহান, মাহি মনোয়ার, মাহের আহমেদ, সাদমান ইকবাল, নাবিদ হাসান, ফাহিম আহমেদ, তানজীম নাহিয়ান, সাব্বির হোসেন, আহমেদ আলভি, ফয়সাল ফাহিম, রাতুল রায়, তামিম আহমেদ, তাহা এলাহি, আহমেদ আহবাব, তাসফিকুর রহমান, সাকিব আহমেদ চৌধুরী, আব্দুল কাদির,মাহি মনোয়ার, মাহের আহমেদ, সাদমান ইকবাল, মিথহাভ মাহের প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বর্তমান সমাজব্যবস্থায় ধর্ষণ মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে ধর্ষণ ও নিপীড়নের মতো জঘন্যতম ঘটনা। ক্ষমতার অপব্যবহার এবং আইনের চোখে ফাঁকি দিয়ে অহরহ এইসব নৃশংস ঘটনা ঘটিয়ে যাচ্ছে সমাজের মনুষ্যত্বহীন কিছু বখাটে ছেলে।
শিক্ষার্থীরা আরও বলেন, মমতাময়ী জননেত্রী শেখ হাসিনার কাছে তাদের দাবি হিসেবে, ” ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বাস্তবায়ন।” – নীতিটি কার্যকর করার দাবি জানিয়েছেন।
এ সময় শিক্ষার্থীরা চৌহাট্টাস্থ শহীদ মিনার থেকে রিকাবীবাজার পর্যন্ত পথযাত্রার মাধ্যমে শেষ হয় তাদের মানববন্ধন কর্মসূচি ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন
রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে