editor
প্রকাশিত: 11:46 AM, September 29, 2020
ডেস্ক রিপোর্ট ::
সাধারণত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। তাই বলে কম বয়সীরাও কিন্তু ঝুঁকিমুক্ত নন। হাঁটু ব্যথায় ভুগতে পারেন যেকোনো বয়সীই। এই রোগের পেছনে রয়েছে নানা কারণ। তবে সব সময় ওষুধ খাওয়াও কাজের কোনো কথা নয়। এতে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ঘরোয়া কিছু উপায়ে মিলতে পারে এই সমস্যার সমাধান। চলুন জেনে নেয়া যাক-
হাঁটুতে ব্যথা শুরু হলে ধৈর্যহারা হবেন না। প্রথমে একটি পরিষ্কার তোয়ালেতে তিন-চার টুকরো বরফ জড়িয়ে নিন। এবার হাঁটুর ঠিক যে স্থানে ব্যথা হচ্ছে, সেখানটাতে ১০-১৫ মিনিট চেপে ধরে রাখুন। ধীরে ধীরে ব্যথা কমে আসবে। আরাম পাবেন দ্রুতই।
হাঁটু ব্যথায় বরফের মতোই আরেকটি উপকারী উপায় হলো গরম পানি। হাঁটু ব্যথা হলে সহনীয় গরম পানির মধ্যে ১০-১৫ মিনিট হাঁটু ডুবিয়ে রাখুন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। এভাবে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন। উপকার মিলবে।
কিছু খাবার রয়েছে যা হাঁটু ব্যথা তাড়াতে সাহায্য করে। দু’কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়া ও সামান্য হলুদের গুঁড়া ভালোভাবে ফোটাতে হবে, যতক্ষণ না মিশ্রণের পরিমাণ অর্ধেক হচ্ছে। টানা দু’মাস দিনে একবার এই দুধ খেয়ে যেতে হবে। এতে ব্যথা থেকে মুক্তি মিলবে।
বাড়িতে নিশ্চয়ই অলিভ অয়েল রয়েছে? এটিও আপনার হাঁটু ব্যথা দূর করার অন্যতম উপাদান। ৩-৪ চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় আলতো হাতে ১০-১৫ মিনিট মালিশ করুন। দিনে দুই থেকে তিনবার করতে হবে। এতে করে হাঁটু ব্যথা থেকে মুক্তি মিলবে সহজেই।
আদার উপকারিতার কথা কারও অজানা নয়। এটি কাজ করে হাঁটু ব্যথা দূর করতেও। প্রতিদিন চায়ের সঙ্গে আদা মিশিয়ে খান। উপকার পাবেন।
শরীরচর্চা যদিও শরীরের জন্য উপকারী কিন্তু যাদের হাঁটু ব্যথা আছে, তারা কঠিন কোনো শরীরচর্চা করবেন না। হালকা কোনো শরীরচর্চা করুন। এটিই আপনার শরীরের জন্য বেশি উপকারী হবে।
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি