admin

প্রকাশিত: 6:49 PM, November 22, 2020

নগরীর কালাপাথর মাঠের চারিদিকে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা

নগরীর কালাপাথর মাঠের চারিদিকে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর হোসনাবাদ এলাকায় কালাপাথর খেলার মাঠের চারপাশে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। যার ফলে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। অন্যদিকে মাঠের মধ্যে খেলতে আসা খেলোয়াররা পড়েছে বিপাকে। ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের।
প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোররা ক্রিকেট-ফুটবল খেলার জন্য মাঠে আসে। খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে উঠে কালাপাথর মাঠ। অথচ খেলার মাঠের চারপাশে ময়লা আবর্জনা ফেলে নষ্ট করে দেওয়া হচ্ছে পরিবেশ।
নগরীর কয়েকটি খেলার মাঠের মধ্যে কালাপাথর মাঠে খেলোয়ারদের পদচারণা থাকে বেশি। এই মাঠে বছর জুড়েই বড় বড় টুনার্মেন্ট আয়োজন করা হয়। সুরমা বয়েজ  ক্লাবের উদ্যোগে প্রতিবছর মামুনুর রশিদ ক্রিকেট, ক্রীড়া সাংবাদিক টিপু মজুমদার ও সিরাজ উদ্দিন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এমনকি গোয়াইপাড়া মল্লিকা আদর্শ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এই সব টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের অনেক খেলোয়াড় অংশগ্রহণ করে। নগরীর বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা বছর জুড়েই এই মাঠে ফুটবল- ক্রিকেট প্র্যাকটিস করছে। অথচ আজ মাঠের চারপাশে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করে দেওয়া হচ্ছে। ময়লা আবর্জনার দুর্গন্ধের মধ্যে ফেলতে হচ্ছে শিশু-কিশোরদের।
সিলেট সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য ভ্যান গাড়ি দেওয়া হয়েছে। প্রতিদিন পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যান গাড়ি নিয়ে বাসায় বাসায় গিয়ে ময়লা আবর্জনা নিয়ে আসছে। তার পরেও নির্দিষ্ট স্থানে না ফেলে মাঠের চারপাশে ফেলা হচ্ছে আবর্জনা। এব্যাপারে কোন ব্যবস্থা ও নিচ্ছে না কর্তৃপক্ষ।
সরজমিনে গিয়ে দেখা যায় মাঠের চার পাশে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। ময়লা আবর্জনার দুর্গন্ধের মধ্যে মাঠে খেলাধুলা করছে শিশু-কিশোরা। মাঠে খেলা করতে আসা কয়েক জন জানান, ছোটবেলা থেকে এই মাঠে খেলাধুলা করছি। আগে কখনো এভাবে মাঠের পাশে
ময়লা আবর্জনা ছিলোনা। গত কিছুদিন ধরে মাঠের আশে-পাশের বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। আবর্জনার দুর্গন্ধের মধ্যে খেলাধুলা করতে পারছিনা। মাঠের চারপাশে ময়লা আবর্জনা পরিষ্কার পরিছন্নতা করে মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন তারা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের