editor

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নাটকীয়তায় ঠাসা টেস্টে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

নাটকীয়তায় ঠাসা টেস্টে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

7

অনলাইন ডেস্ক

7

ব্যাপক নাটকীয়তায় ঠাসা টেস্টে শেষ পর্যন্ত রক্ষা হলো না পাকিস্তানের। নিউজিল্যান্ডের কাছে ১০১ রানে হারতে হলো। মাউন্ট মুঙ্গানুয়ে বুধবার সিরিজের প্রথম টেস্ট জিতলেন কিউইরা। ম্যাচটা ভালোই জমেছিল। ফাওয়াদ আলমের দৃঢ় ব্যাটিং দেখে মনে হচ্ছিল ড্র করতে চলেছে পাকিস্তান। কিন্তু ১১ বছর পর ফাওয়াদের টেস্ট সেঞ্চুরি শেষ পর্যন্ত বিফলে গেল! আজ পঞ্চম দিনে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের শরীরী ভাষাও ছিল প্রচণ্ড হতাশ। বাঁহাতি ফাওয়াদ আর ডানহাতি রিজওয়ান তাদের ব্যাটের প্রতিরোধেই তৈরি করেছিলেন সেই হতাশা। পাকিস্তানি ড্রেসিংরুমে তখন প্রত্যাশা। এই দুজন যেভাবে দুটি সেশন পার করে দিয়েছেন, তাতে জয় না হোক ড্রয়ের আশা তো করা যেতেই পারে। এই দুজনের জুটি থেকে ১৬৫ রান আসে।চা–বিরতির পরই সেঞ্চুরি করে ফেলেন ফাওয়াদ। রিজওয়ানও তাকে দিয়ে যাচ্ছিলেন দারুণ সঙ্গ। ন্তু ১০৩তম ওভারে কাইল জেমিসনের বলে রিজওয়ান যখন রিভিউয়ে আউটের সংকেত পেলেন, তখনই বুকে কাঁপন ধরায় পাকিস্তান শিবিরে। ৬০ রানে পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়কের আউটটি আক্ষরিক অর্থেই ছিল টার্নিং পয়েন্ট। কিন্তু আশা ছিল, ফাওয়াদ যে তখনও ব্যাট চালিয়ে যাচ্ছেন।  ফাওয়াদ সেঞ্চুরি করেছেন ঠিকই। কিন্তু সেঞ্চুরিটা বড় করতে পারলেন না। ৩৯৬ মিনিট ব্যাটিং করে ২৬৯ বল মোকাবিলা করে রান করেছেন ১০২। বাউন্ডারি ছিল ১৪টি। ১০২ রানেই নিল ওয়াগনারের বলে উইকেটকিপার বিজে ওয়াটলিংকে ক্যাচ দিলেন তিনি।  সেই সঙ্গে পাকিস্তানের ড্র করার উচ্চাশা মিইয়ে যায়। শেষ দিনের শেষ আধাঘণ্টা বাকি থাকতে ম্যাচের ফয়সালা হয়।  আর মাত্র ৪.৩ ওভার ব্যাট করতে পারলে পাকিস্তান এই ম্যাচ ড্র করতে পারত। ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের শেষ ইনিংস। ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ছিল ৩৭৩ রান।দুই টেস্ট সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০ তে।  সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৪৩১ ও ১৮০/৫ ডিক্লেয়ার্ড। পাকিস্তান ২৩৯ ও ২৭১। ফল: নিউজিল্যান্ড ১০১ রানে জয়ী। ম্যাচসেরা: কেন উইলিয়ামসন।

S/H-(Ripa-5)

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

7 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

7 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

3 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

4 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

3 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
6