editor
প্রকাশিত: 3:40 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক ::
মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা কৃত্রিম উপগ্রহের মধ্যে মুলা চাষ করে সফল হয়েছেন।
‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’ (আইএসএস) নামের কৃত্রিম উপগ্রহে চাষ করা হয়েছে মুলা। পৃথিবী যদি কোনো দিনও বসবাসের যোগ্য না হয়, যদি হঠাৎ কোনো বিপর্যয় চলে আসে তাহলে কী হবে?
এ অকল্পনীয় প্রশ্নের উত্তর খুঁজতে পৃথিবী থেকে চাঁদ ও মঙ্গলে জনবসতি সরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে বিজ্ঞানমহল। এরজন্য কৃত্রিম উপগ্রহ করে ও রকেটে চেপে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে দেখছেন বিজ্ঞানীরা। মাসের পর মাস পৃথিবীর বাইরে কাটাচ্ছেন তারা। এবার কীভাবে চাষবাস সম্ভব তার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
অবশেষে সেই পরীক্ষা-নিরীক্ষা মুলাচাষের মাধ্যমে খানিক সাফল্য এনে দিয়েছে। আইএসএস-এর কলম্বাস ল্যাবরেটরি মডিউলের প্লান্ট হ্যাবিটাট-২-তে বীজ থেকে ছোট্ট গাছ গজিয়ে ওঠার ছবি প্রকাশ করেছে নাসা। ২০টি সবুজ পাতাসহ মুলা গাছের চারা দেখা যাচ্ছে ছবিতে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মুলা চাষ করতে খুব বেশি সময় লাগে না, তাছাড়া মুলা কাঁচাই খাওয়া যায়। রয়েছে যথাযথ পুষ্টিগুণ।
মুলা ঠিকঠাক উৎপন্ন হল কিনা তার পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হবে পৃথিবীতে। নীল এবং লাল আলোতেই গাছ সবচেয়ে ভালো সাড়া দেয়। বাক্সেরে এলইডি আলোর মধ্যে চাষ করা হয়। ১৮০-র বেশি সেন্সর দিয়ে চাষের কাজ করা হয়।
S/H-(Sultana -3)
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স