editor
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনার আটদিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৪) এবং তার ফুপাতো ভাই রিমনের (১৪) মরদেহ ভেসে উঠেছে। আজ শনিবার সকালে নগরীর উপকণ্ঠ নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই তাদের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করেন স্থানীয়রা। রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে মরদেহ দুটি সকালে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। মরদেহ দুটি নদীর তীরে থাকার কারণে তারা তা উদ্ধার করতে সক্ষম হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। আর নিখোঁজ রিমনের বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে ১৩ যাত্রী নিয়ে রাজশাহীর নবগঙ্গা এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও সূচনা ও রিমন নিখোঁজ ছিলেন। মরদেহ না পেয়ে দুদিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
নৌকাডুবির ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর দুপুরে দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
5 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
1 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
7 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
1 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
5 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
3 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
7 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
6 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত