editor
প্রকাশিত: 11:04 AM, September 29, 2020
দৈনিক সিলেটের সময়:-
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে এক জরুরী সভা গত রবিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পুরো অক্টোবর মাস জুড়ে নিসচা সিলেট মহানগর শাখার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী, সিলেট মহানগরের সকল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ, সিলেট বাদাঘাট বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন, মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য হেলমেট বিতরণ, চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ কর্মশালা, চালক ও যাত্রীদের মধ্যে ফ্রি মাক্স বিতরণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টির জন্য সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে নিসচা কর্তৃক নির্মিত নাটিকা প্রদর্শন ও নগরীতে ট্রাফিক আইন মানতে জনগনকে উদ্বুধ করতে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক কেম্পেইন পরিচালনা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, ডা. মো. জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব, দুর্ঘটনা অনুসন্ধান অনুসন্ধান সম্পাদক ডা. লোকমান হাকিম, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক কাওছার আহমদ, যুব বিষয়ক সম্পাদক মো. মারজান, অর্জন চন্দ্র, শুভঙ্কর চন্দ্র দাস, সৈয়দ আমানুল্লাহ, দেবাশীষ রায় শুভ, শাহেদ আহমেদ অয়ন, তোফায়েল আহমেদ তুহিন, ফরহাদ আলম রোমান, মো. শামীম রেজা, ফখরুল আল হাদী, নিয়াজ কুদ্দুস খান, ইমতিয়াজ আহমেদ সামি, আবু তাহের জামাল, ইফতেখার হোসেন সোহেল প্রমুখ। উল্লেখ্য এবার জাতীয় নিরাপদ সড়ক দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুজিব বর্ষের শপথ সড়ক করব নিরাপদ’।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির