editor

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

অভিভাবকহীন সিলেট চেম্বার

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

3

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে।

দীর্ঘ প্রায় দুই বছর ধরে নির্বাচিত প্রতিনিধি না থাকায় এবং আইনি জটিলতায় নির্বাচন আটকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসক দিয়ে কার্যক্রম চালানো হলেও তাতে গতি ফিরছে না, ফলে স্থবির হয়ে পড়েছে জেলার ব্যবসা-বাণিজ্য।

1

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন সভাপতি তাহমিন আহমদ আত্মগোপনে চলে গেলে সংকটের শুরু হয়। পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে কার্যক্রম চললেও সদস্যদের চাপে সভাপতিসহ চার পরিচালক পদত্যাগ করেন। এই অচলাবস্থা নিরসনে গত বছরের ৪ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং ১ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। নির্বাচনে ‘সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’ এই দুই প্যানেল থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

ভোটগ্রহণের মাত্র ৫ দিন আগে, ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়। এই আদেশের বিরুদ্ধে প্রার্থীরা হাইকোর্টে রিট করলে ২৯ অক্টোবর আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন শেষ করার নির্দেশ দেন। তবে আদালতের সেই আদেশের ছয় মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে এখনো নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

6

নির্বাচিত প্রতিনিধি না থাকায় আমদানিকারক ও বিনিয়োগকারীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

8

সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ জানান, “একটি সংগঠনের অভিভাবক না থাকলে সেটি নিয়ন্ত্রণ করা কঠিন। কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের। দ্রুত নির্বাচন দেওয়াই এখন একমাত্র সমাধান।” ব্যবসায়ীদের অভিযোগ, মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এই দীর্ঘসূত্রতা। মন্ত্রণালয় জেলা প্রশাসনের ওপর দায় চাপাচ্ছে, আর জেলা প্রশাসন তাকিয়ে আছে মন্ত্রণালয়ের দিকে।

বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিলেট চেম্বারের প্রশাসক পিনকি সাহা জানান, কিছু দাপ্তরিক জটিলতা এখনো রয়ে গেছে। তিনি বলেন, “মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হয়। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না আসায় আমরা নির্বাচন আয়োজন করতে পারছি না।”

সিলেটের ব্যবসায়ীদের দাবি, এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে। তাই সব আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

8 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

5 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

6 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

2 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

6 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে

1
3