editor

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

পদত্যাগ করলেন ট্রাম্পের করোনা বিষয়ক উপদেষ্টা

পদত্যাগ করলেন ট্রাম্পের করোনা বিষয়ক উপদেষ্টা

6

অনলাইন ডেস্ক::

2

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাস বিষয়ক একজন প্রিয় উপদেষ্টা পদত্যাগ করেছেন। তিনি হলেন স্কট অ্যাটলাস। মাস্ক পরা ও অন্যান্য ইস্যুতে তিনি বিতর্কিত মন্তব্য করায় তীব্র সমালোচিত হয়েছেন। ফলে ১লা ডিসেম্বর তারিখ উল্লেখ করে তিনি পদত্যাগপত্র পেশ করেছেন। মার্কিন মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, স্কট অ্যাটলাসের ১লা ডিসেম্বর স্বাক্ষর করা পদত্যাগপত্র দেখতে পেয়েছে ফক্স নিউজ। উল্লেখ্য, জনস্বাস্থ্য এবং সংক্রামক রোগ বিষয়ে তিনি ছিলেন ভীষণভাবে উদাসীন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টার পদ আমি ত্যাগ করছি।প্রেসিডেন্ট তাকে যে সম্মান দিয়েছেন তার জন্য তিনি তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের আসন্ন প্রশাসনের জন্য শুভ কামনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার সময় ভীষণভাবে বিতর্কিত ছিলেন স্কট অ্যাটলাস। অবশেষে দেশজুড়ে যখন আবার করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময়ে তিনি পদত্যাগ করলেন। করোনা ভাইরাস বিষয়ে তার অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে জনমনে এবং বিজ্ঞান মহলে তীব্র অসন্তোষ আছে। অক্টোবরে তিনি এক টুইটে লিখেছেন, ‘মাস্ক কাজ করে? না।’ যদিও বিজ্ঞানীরা মাস্ক পরলে করোনা প্রতিরোধে অনেক বেশি কাজ করে বলে প্রমাণিত তথ্য উপস্থাপন করেছেন। ফলে স্কট অ্যাটলাসের দেয়া ওই টুইট কর্তৃপক্ষ ভুল তথ্য হিসেবে আখ্যায়িত করে বাতিল করে দেয়। এ ছাড়া তিনি রাশিয়ান রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল আরটি’কে একটি সাক্ষাতকার দিয়েছেন। এতে তিনি যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের বিস্তারের যে ভয়াবহতা তাকে অবজ্ঞা করেন। নভেম্বরে কোভিড-১৯ এর বিরুদ্ধে আরোপিত লকডাউন বা অন্যান্য ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে জেগে উঠার আহ্বান জানান তিনি।

2

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

8 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

4 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

3 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
8