editor
প্রকাশিত: 8:26 AM, October 11, 2020
দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন।
আজ রবিবার (১১ অক্টোবর) সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন মুরাদ রেজা। তিনি জানান, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে কী কারণে পদত্যাগ করেছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।
একইসময় আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং এর মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। তিনি জানান, একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনকারী মাহবুবে আলম। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।
দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিন
মাহবুবে আলমের মৃত্যুর পর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের পর থেকে ওই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের খবর শোনা যাচ্ছিল।
6 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
5 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
6 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
3 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
6 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 3 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
3 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
7 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
8 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন