editor
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আজ মঙ্গলবার তার রিপোর্টে করোনা ‘পজিটিভ’ আসে বলে মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, মন্ত্রী এম এ মান্নান শারীরিকভাবে সুস্থ আছেন। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ বেলা সাড়ে ১২টায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়।
৭৪ বছর বয়সী সাবেক এ সরকারি কর্মকর্তা কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (বাংলাদেশ) এর যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় (বাংলাদেশ) এর মহাপরিচালক এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এম এ মান্নান ২০০৩ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যান দায়িত্ব পালন শেষে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
এম এ মান্নান ২০০৫ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং ২০০৮ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
8 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
8 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
5 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
1 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।