editor
প্রকাশিত: 8:16 AM, September 17, 2020
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ¦ মস্তাক আহমদ পলাশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ফেইক আইডি হতে গুটি কয়েক লোকজন যে, অপ-প্রচার চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এসব অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ কানাইঘাট আওয়ামী লীগের তৃর্ণমুল পর্যায়ের এক জনপ্রিয় নেতা ও মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এক নিবেদিত কর্মী। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনেও নিবিড় ভাবে জড়িত। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করে আজ এ পর্যন্ত এসে পৌছেছেন। এমনকি ছাত্র জীবনে তিনি বিভিন্ন পদের পাশাপাশি সিলেট-ল কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন। এরপর সাতঁবাক ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কানাইঘাট উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন এবং বাংলাদেশ ইউপি চেয়ারম্যান মেম্বার কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবে মনোণীত হয়েছেন। পাশাপাশি জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়, রহিমিয়া আলিম মাদ্রাসা ও কানাইঘাট মহিলা কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব অত্যান্ত সুনামের সাথে পালন করে যাচ্ছেন। গত করোনাকালীন সময়ে আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলার অসহায় মানুষদের মাঝে কয়েক লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করে দলের মুখ উজ্জ্বল করেছেন। এছাড়াও বিভিন্ন বন্যার সময়ে কানাইঘাটের নি¤œ অঞ্চল সহ ক্ষতিগ্রস্থ এলাকার বানবাসীদের মাঝে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন অনুদান প্রদান করছেন। তার এমন দক্ষ নেতৃত্বে একটি দুষ্ট চক্র হিংসায় বশিভুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে নানা অপ-প্রচার চালাচ্ছে। যাহা সম্পুর্ণ ডাহা মিথ্যা বানোটয়াট ছাড়া কিছু নয়, এমনটাই প্রেস বিজ্ঞপ্তীতে উল্লেখ করে তারা এসব অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
1 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 6 ১৮ আগস্ট
6 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
8 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
8 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
8 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
6 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন