editor
প্রকাশিত: 8:34 AM, September 28, 2020
সিলেট নগরীর পনিটুলাস্থ পল্লবী সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পল্লবী সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২১ সদস্য কার্যনির্বাহী কমিটির মধ্যে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু নোমান মো: আব্দুল্লা মাছুম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান জুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাকির চৌধুরী। নির্বাচন কমিশনার-এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আলহাজ¦ মো: আজিজুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলহাজ লুৎফর রহমান ও কামাল উদ্দিন। পল্লবী সমাজ কল্যাণ সংস্থার মোট ভোটার সংখ্যা ৭৫ জন। পল্লবী সমাজ কল্যাণ সংস্থার ইতিহাসে এবার তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পল্লবী সমাজ কল্যাণ সংস্থা ১৯৮৮ সালে শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির ব্রত নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৩ সালে সংগঠনটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। রেজি: নং ৩২৬। বিজ্ঞপ্তি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর