editor
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
সিলেট নগরীর পনিটুলাস্থ পল্লবী সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন ২৫ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে পল্লবী আবাসিক এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে এক আনন্দঘন আবহ তৈরী হয়েছে। পল্লবী সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২১ সদস্য কার্যনির্বাহী কমিটির মধ্যে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবু নোমান মো: আব্দুল্লা মাছুম ও লুৎফর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আব্দুস সামাদ ও মাহবুবুর রহমান জুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন শিমুল কুমার ঘোষ ও জাকির চৌধুরী।
নির্বাচন কমিশনার-এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ¦ মো: আজিজুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ লুৎফর রহমান ও কামাল উদ্দিন। মোট ভোটার সংখ্যা ৭৫ জন। পল্লবী সমাজ কল্যাণ সংস্থার ইতিহাসে এবার তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, পল্লবী সমাজ কল্যাণ সংস্থা ১৯৮৮ সালে শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির ব্রত নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৩ সালে সংগঠনটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। রেজি: নং ৩২৬। বিজ্ঞপ্তি।
6 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
3 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
7 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
3 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
2 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 2 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
5 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
3 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
6 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত