editor

প্রকাশিত: 12:18 PM, June 10, 2026

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

2

নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

তজম্মুল আলীর ছেলে এই সাহেদ দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসলেও, বর্তমানে দিন-দুপুরে প্রকাশ্যে মাদক বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। তার এই সিন্ডিকেটের কারণে এলাকার উঠতি বয়সের তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দর্জিপাড়া, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ রোড, করের পাড়া, পনিটুলা গলি এবং ওয়াক ওয়ের চারপাশজুড়ে সাহেদের মাদকের জাল বিস্তৃত। প্রতিদিন রিকশাচালক ও দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বহিরাগত যুবকেরা তার কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করছে। মাদক ক্রেতারা রাস্তা ও গলির মোড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে মাদক লেনদেন করায় এলাকার সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।

6

অনুসন্ধানে জানা যায়, সাহেদ ইতিপূর্বে চুরি, ছিনতাই ও মাদক বিক্রির মামলায় গ্রেফতার হয়ে কারাদণ্ড ভোগ করেছে। তবে সম্প্রতি জামিনে বের হয়ে সে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও কীভাবে সে প্রকাশ্যে এ ধরনের অবৈধ কার্যক্রম চালাচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

6

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের এই ভয়াবহ বিস্তারের কারণে আমরা আমাদের উঠতি বয়সী ছেলেদের নিয়ে চরম আতঙ্কে আছি। মাদক ব্যবসায়ীদের মূল টার্গেটই এখন তরুণরা।

6

আরেক বাসিন্দা জানান, কারা এই ব্যবসার সাথে জড়িত তা আমরা সবাই জানি। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলেই মাদকসেবী ও ব্যবসায়ীদের টার্গেটে পরিণত হতে হয়।

7

এলাকাবাসীর অভিযোগ, মাদকসেবীদের উৎপাত এখন চরম আকার ধারণ করেছে। মাদকের টাকার জোগাড় করতে এরা এলাকায় ছিনতাই, বাসাবাড়িতে চুরি, এমনকি মসজিদের দানবাক্সের টাকা পর্যন্ত ভেঙে নিয়ে যাচ্ছে।

চিহ্নিত এই মাদক ব্যবসায়ী কেন এখনও ধরাছোঁয়ার বাইওে এমন প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকায় মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে এবং ‘ইয়াবা সাহেদ’সহ পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

2 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

1 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
6