admin
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন ও এলজিআরডি মন্ত্রী বরাবরে সিলেট নগরীর পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড সংস্কারের দাবীতে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল ২৯ নভেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার মদই মিয়া ও সদস্য সচিব মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলমযোদ্ধা লিয়াকত আলী খান, কয়েছ আহমদ দুলাল, শ্রমিক নেতা আব্দুল লতিফ তাফাদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল জলিল তাফাদার, আমির আলী, মাছুম আহমদ, সেলিম রাজু আহমদ প্রমুখ নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগরীসহ সারাদেশের কয়েক লক্ষ জনগণের চলাচলের একমাত্র পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস সড়ক জনস্বার্থে সংস্কারসহ উন্নয়নের লক্ষ্যে গত ৩ বছর আগে সরকারী বরাদ্দ দেয়া হলেও প্রকল্প ব্যয় বাড়াতে ও সরকারী অর্থ আত্মসাতের হীন উদ্দেশ্যে সড়কটি সংস্কার ও মেরামতে নিযুক্ত ঠিকাদার সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা সড়কের উভয় পাশ খুঁড়ে ঢিলেতালে কাজ করায় যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
‘স্মারক লিপি’তে বলা হয় দুঃখজনক হলেও সত্য যে, ‘এলজিইডি’র দায়িত্বশীল কর্মকর্তা আর ঠিকাদাররা এতে কোন গুরুত্ব না দিয়ে আন্দোলন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। ঠিকাদার আর ‘এলজিইডি’র দায়িত্বশীলরা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এমনটি করছে। যার কারণে এলাকাবাসী অনেকেই চাচ্ছেন, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কসহ বিমানবন্দর-আম্বরখানা রাস্তা অবরোধ করে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নজরে দেওয়ার। এলাকাবাসীরা শান্তিপ্রিয় মানুষ, তাই আন্দোলন-সংগ্রামে তারা যেতে চান না- কিন্তু দুর্ভোগের শিকার এলাকাবাসী জানে যে, ‘অধিকার কেউ কাউকে দিয়ে দেয়না- আদায় করে নিতে হয়’। মন্ত্রীদ্বয় যদি ব্যবস্থা না নেন, তা’হলে প্রধানমন্ত্রী বরাবরেও পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড উন্নয়ন সংগ্রাম কমিটি ‘স্মারকলিপি’ দেবে- এরপর অবরোধসহ আরো বৃহত্তর কর্মসূচী দিয়ে মাঠে নামবে। যার দায়-দায়িত্ব ‘এলজিইডি’র কর্মকর্তাসহ সবাইকেই নিতে হবে। বিজ্ঞপ্তি
3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
3 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
4 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
5 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
3 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
4 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ