editor
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে গেছে সেতু। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার গাজীর বাজারের জাজিরপুর এলাকার এই সেতুটি ভেঙে যায়। এতে আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে সেতুটি ছিল অস্থায়ী।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে গেছে সেতু। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার গাজীর বাজারের জাজিরপুর এলাকার এই সেতুটি ভেঙে যায়। এতে আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে সেতুটি ছিল অস্থায়ী।
স্থানীয় লোকজন ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। বুধবার সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে পুরো স্থলবন্দর এলাকা পানিতে প্লাবিত হয়। এত বন্ধ হয়ে যায় বন্দরের যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানির কাজ। সেই পানির তোড়ে ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী এই বেইলি সেতু।

এ ব্যাপারে গাজালা পারভীন রুহি বলেন, পানিতে উপজেলার ৩৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫২০টি পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে। তবে দ্রুত যান চলাচলের উপযোগী করা যাবে না। তিনি বলেন, এ ছাড়াও উপজেলার বিভিন্ন পুকুরের মাছ ভেসে গেছে। হিসাব না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না।
5 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
8 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
7 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
4 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
3 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
5 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
2 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত