editor

প্রকাশিত: 4:12 PM, October 13, 2020

পুলিশ নির্যাতনে রায়হান হত্যা: পরিবারের পাশে নগর বিএনপি

পুলিশ নির্যাতনে রায়হান হত্যা: পরিবারের পাশে নগর বিএনপি

পুলিশি নির্যাতনে’ নিহত রায়হান উদ্দিনের বাসায় গেলেন সিলেট নগর বিএনপির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিএনপির একটি দল নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়াস্থ রায়হানের বাসায় যান। এসময় প্রতিনিধি দল, রায়হানের পরিবারকে স্বান্তনা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের ক্ষেত্রে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কান্নায় ভেঙে পড়েন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সহ-সভাপতি আমীর হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, মাহবুব চৌধুরী, প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, মানবিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, সহ-ক্ষুদ্র বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সদস্য আলী হোসেন মজনু, বেলাল হোসেন, মির্জা সম্রাট, কামরান হোসেন হেলাল, জাবেদ আহমদ, হেলিম খান মাসুদ, আহাদ চৌধুরী রুবেল, লিয়াকত আলী ইমন, সাজন আহমদ প্রমুখ। পরে নেতৃবৃন্দ স্থানীয় এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত