admin
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
কানাইঘাট প্রতিনিধি
পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় এক ছিনতাইকারী কানাইঘাটের ভাড়ায় চালিত নাছির উদ্দিনের মোটর সাইকেল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে ঘটনায় কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাজেখেল গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র নাছির উদ্দিন এলাকায় দীর্ঘদিন থেকে তার মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহন করে আসছেন। গত ২৬ নভেম্বর রাত ৭টার দিকে স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে নাছিরের মোটর সাইকেল ভাড়ায় রিজার্ভ করে ৪০ উর্ধ্ব সুঠাম দেহের অধিকারী এক অজ্ঞাত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারে যাওয়ার কথা বলে। একপর্যায়ে যাত্রিবেশি অজ্ঞাত ব্যক্তির দর্পনগর সুরমা নদীর খেয়াঘাটে আসার পর মোটরসাইকেল চালক নাসির উদ্দিনকে বলে সে পুলিশের লোক, আসামী ধরার জন্য তাকে গোলাপগঞ্জে নিয়ে যেতে হবে। একপর্যায়ে পুলিশ পরিচয় দেয়া অজ্ঞাত ব্যক্তি গোলাপগঞ্জ থানা থেকে আসার কথা বলে মোটরসাইকেল চালককে থানার পাশের্^ দাঁড়ানোর জন্য বলে। কিছুক্ষণ পর অজ্ঞাত ব্যক্তি মোটর সাইকেল চালক নাসির উদ্দিনকে বলে তাকে নিয়ে সামনে যাওয়ার জন্য ফুলবাড়ী এলাকার নির্জন স্থানে পৌঁছামাত্র মোটর সাইকেলের পিছনে থাকা ঐ ব্যক্তি ধারালো চাকু চালকের গলায় ঠেকিয়ে গাড়ী থামানোর জন্য বলে। এতে চালক ভয়ে গাড়ী থামালে অজ্ঞাত ব্যক্তি চালক নাছিরকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে এবং মারপিট করে রাস্তায় ফেলে দিয়ে নাছিরের প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের হোন্ডা সাইন এসপি মডেলের দ্রুত মোটর সাইকেল ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনার পর মোটরসাইকেল চালক নাছির গোলাপগঞ্জ মডেল থানায় গেলে পুলিশ তার গাড়ী উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে পায়নি। যার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। নাসির উদ্দিন কান্নাজড়িত কন্ঠে বলেন, সে সমস্ত পুঁজি খাটিয়ে এ বছর ফেব্রুয়ারী মাসে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে মোটরসাইকেলটি ক্রয় করেন এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় মোটরসাইকেল দিয়ে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করতেন।
8 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
8 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
8 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
1 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
2 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
8 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
1 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
3 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত