editor
প্রকাশিত: 12:44 PM, September 17, 2020
বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ন্যূনতম টাকা জমা রেখে পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো ন্যূনতম টাকা জমা রেখে ঋণপত্র খুলতে পারবে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার দুপুরে এই প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, পেঁয়াজসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়, যা গত ৩০ মে পর্যন্ত বহাল ছিল। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের দাম বাড়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
এ প্রেক্ষাপটে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক এবং মূল্য স্থিতিশীল রাখার জন্য পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হলো। এ নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা করেছে ভারত। এরপরই দেশের বাজারে হু হু বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী রাজধানীর বাজারে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৮৫ টাকায়। এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছিল
শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ
সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ