editor

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

প্রকৌশলী আইয়ূব আলী আজীবন একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন

প্রকৌশলী আইয়ূব আলী আজীবন একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন

7

নিজস্ব প্রতিবেদক

৬০ এর দশকের তুখোড় ছাত্রনেতা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আইয়ুব আলী’র আকস্মিক মৃত্যুতে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৪ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় তালতলাস্থ দলীয় কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়।

5

শোক সভায় গণতন্ত্রী পার্টির সিলেট মহানগরের আহবায়ক মাছুম আহমদের সভাপতিত্বে এবং জেলার যুগ্ম সম্পাদক গোলজার আহমদের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।

শোক সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দর আলী, বাসদ মার্ক্সবাদী সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর,বাসদ মার্ক্সবাদী পাঠচক্র ফোরাম সিলেট জেলার সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, গণতন্ত্রী পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক জুনেদুর রাহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাস, গণতন্ত্রী পার্টির সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, গণতন্ত্রী পার্টির সিলেট মহানগর শাখার সদস্য সচিব শ্যামল কাপালী, বাসদ মার্ক্সবাদী সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ূন রশিদ সোয়েব, বাসদ মার্ক্সবাদী পাঠচক্র ফোরাম সিলেট জেলার সদস্য এডভোকেট রনেন সরকার রনি, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, গণতন্ত্রী পার্টির সিলেট জেলার দপ্তর সম্পাদক ও জাতীয় যুব ঐক্য সিলেট জেলার সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন, সদস্য শংকর ঘোষ প্রমুখ।

6

শোক সভায় জনাব আইয়ুব আলী সাহেবের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তাঁর সহধর্মিণী বেগম রওনক জাহান, পুত্র সিদ্দিকী জালাল উদ্দীন আল বিরুনী রাহুল, কন্যা ইয়াসমিন সিদ্দিকা ঋতু, শুভাকাক্সক্ষী হাজী আব্দুস সাত্তার প্রমুখ।

3

বক্তারা বলেন, জনাব আইয়ুব আলী সরকারি চাকরি জীবনে কোন রাজনৈতিক সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ না করেও গোপনে সকল বাম প্রগতিশীল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখতেন এবং ব্যক্তিগত ভাবে রাজনৈতিক সহযোগিতা করতেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। চাকুরী জীবনে তাঁর কোন দুর্ণাম ছিলো না। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাঁর রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।

7

বক্তারা আরও বলেন,  জনাব আইয়ুব আলী মানবতাবাদী অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক চেতনার অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক রাজনৈতিক জীবনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

সভার শুরুতে আইয়ুব আলী’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

2 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

4 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

4 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

5 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

1 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
7