editor
প্রকাশিত: 12:13 PM, June 30, 2026
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নালিশ দিয়েছেন জকিগঞ্জ ও কানাইঘাটের দলীয় নেতাকর্মীরা। সোমবার তারা লিখিত এ নালিশ দেন।
এতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বহিষ্কারের মাত্র চার মাসের মধ্যেই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকর্মীদের মধ্যে তীব্র হতাশা, ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
বিগত নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে বিএনপি ১৮টি আসনে বিজয়ী হয়। কিন্তু সিলেট-৫ আসনে দলের নিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল, সেখানে পরাজয়ের অন্যতম কারণ ছিল দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা।
অভিযোগ রয়েছে, সিলেট জেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম চৌধুরীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাংশ নেতা প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন। তারা বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে প্রচার করেন, বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদের দিকেই সুকৌশলে দলীয় এবং জোটের আশীর্বাদ রয়েছে। কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
৯ ফেব্রুয়ারি সফিকুর রহমানকে বহিষ্কারের পর ওই দিনই কানাইঘাট বাজারে বিরোধী প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন।
এ ছাড়াও জকিগঞ্জ ও কানাইঘাটে পরবর্তী সময়ে সফিকুর রহমান আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেন। দুই উপজেলা ও পৌর বিএনপির পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন জকিগঞ্জ উপজেলা বিএনপি ১ম সহসভাপতি আব্দুল হোসেন খান, জকিগঞ্জ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হাসান আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আহাদ, পৌর বিএনপি সাংগঠনিক চাঁন আহমদ।
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
4 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
4 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
2 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
2 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ