editor

প্রকাশিত: 8:11 PM, October 10, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এই সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মো. সাহেদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা, গৃহীত উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে জিয়া মঞ্চের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন, জনকল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে।

তিনি আরও বলেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর দূরদর্শী নেতৃত্বে গোলাপগঞ্জে উন্নয়নের জোয়ার বইবে বলে তিনি আশাবাদী। এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের জীবনমানের অগ্রগতি এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মো. সাহেদ আহমদ বলেন, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, তাদের মতামত শোনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সদস্যসচিব মস্তাক আহমদ মোস্তাক, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ এবং সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উপদেষ্টা মিজানুর রহমান বেলাল ও হারুনুর রশিদ। এছাড়া গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম সুমন, বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক আওলাদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল আল মতি, সদর উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, মুমিন আহমদ, নজমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক হিরন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আনছারি, আব্দুল ওয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রজিত পাল, সদস্য রাজন আহমদ, শরীর আহমদ, নুরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ