editor
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সুনামগঞ্জ জেলা আমাদের, আমরা সবাই মিলেমিশে এই জেলার উন্নয়ন করব। আমি কোনো অঞ্চলিকতাকে প্রাধান্য দেইনি। বরং পুরো জেলার উন্নয়নের চিন্তা করছি। প্রধানমন্ত্রী হাওরের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। তিনি হাওরের উন্নয়নের প্রকল্প নিয়ে গেলেই তা পাশ করার ব্যাপারে কোনো দ্বিমত করেন না।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ায় জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ মোড়ে ছাত্র-জনতার বিশাল সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জ শহর থেকে পাগলা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের দুইপাশ সকল সরকারি স্থাপনায় ভরে যাবে। হাওরে অভিনব পরিবর্তন আসবে। সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত সড়ক হবে। এর মধ্যে থাকবে ১৭ কিলোমিটার উড়াল সড়ক। আমাদের সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজেরও কাজ চলছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার যেখানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হচ্ছে, পুরো জেলার মানুষের জন্য সুবিধাজনক স্থান এটি। সুনামগঞ্জ-সিলেট সড়কের যে স্থানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন করে প্রস্তাব করা হয়েছে, সেটিও সকলের মধ্যবর্তী স্থানে এবং সবচেয়ে উঁচু জমিতে।
তিনি বলেন, সুনামগঞ্জ হাওর ও কৃষিনির্ভর জেলা। এখানে কৃষি ইনস্টিটিউট, মাছ সুরক্ষার জন্য নানা ধরণের প্রকল্প আমরা শিগগির গ্রহণ করব। ছাতক-সুনামগঞ্জ রেললাইন হবে।
তিনি সকলের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ জীবন লাভ করলে দেশের কোনো অঞ্চলের মানুষ অবহেলিত থাকবে না।
আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদসহ জেলার ১১ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
এর আগে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল করে এসে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেন। জেলার অন্য উপজেলাগুলো থেকে এসেও মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
7 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
2 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
5 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন