editor

প্রকাশিত: 6:59 PM, November 25, 2020

প্রভাসের তিন সিনেমার বাজেট ১০০০ কোটি!

প্রভাসের তিন সিনেমার বাজেট ১০০০ কোটি!

অনলাইন ডেস্ক  :

অভিনয়, ক্যারিশমা আর অন-স্ক্রিন পাওয়ার—এ দিয়েই প্রভাস পেয়েছেন সর্বভারতীয় খ্যাতি। দেশের গণ্ডি পেরিয়ে প্রভাস এখন বিশ্বের অনেক দেশে পরিচিত মুখ। দুই পর্বের ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজি প্রভাসকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এরপর ফিচার ফিল্ম ‘সাহো’ বক্স অফিসে বেশ আয় করে। বিশ্বব্যাপী এখন প্রভাসের কোটি ভক্ত-দর্শক।সূত্রের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, প্রভাস এখন নিজেই ব্র্যান্ডনেম। আর এ কারণেই তাঁর আসন্ন সিনেমাগুলোর বাজেটও বড় অঙ্কের। একটি সূত্র পোর্টালটিকে বলেছেন, ‘তাঁর (প্রভাস) তিন সিনেমার বাজেটের পরিমাণ এক হাজার কোটি রুপির বেশি।’সূত্রটি পোর্টালটিকে জানিয়েছে, প্রভাসের তিন সিনেমার কাজই চলমান। ‘রাধে শ্যাম’ সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এ ছবি মুক্তি পাবে ২০২১ সালে। এর বাজেট ২৫০ কোটি রুপি। ‘আদিপুরুষ’ মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। মহাকাব্যিক কাহিনির এ সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি।সূত্রটি আরো জানিয়েছে, আরেকটি বড় বাজেটের সিনেমা রয়েছে সুপারস্টার প্রভাসের ঝুলিতে। এর বাজেট ৩০০ কোটি রুপির বেশি। এতে প্রভাসের সঙ্গে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনকে। এই তিন সিনেমার বাজেট যোগ করলে দাঁড়ায় এক হাজার কোটি রুপির বেশি। এখন আর কোনো অভিনেতার হাতে এত বড় বাজেটের সিনেমা নেই।প্রভাসের সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। করোনাকালে অবশ্য ভারতে প্রেক্ষাগৃহ খুব কমই খুলছে। তাই প্রভাস-ভক্তদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। বক্স অফিসে তখন প্রভাসঝড় উঠবে কি না, তা দেখার অপেক্ষায় চলচ্চিত্র বোদ্ধারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও