editor
প্রকাশিত: 11:12 AM, October 8, 2020
কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রেইভেটকার থেকে এক কোটি ৬০ লাখ টাকাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি টহলদল দাউদকান্দি বলদাখাল থেকে চাঁদপুর সড়কে গোয়ালমারী এলাকায় তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- অমল কমকার, অন্তুল কমকার ও সুকদেব কমকার। তারা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার বিকেল মামলা দায়ের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোয়ালমারী এলাকায় কর্তব্যরত টহলদল প্রাইভেটকারটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং প্রাইভেটকারটিকে আটকাতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি দেখে পাইভেটকার আরোহীরা ভরকে যায়। পুলিশ তাদের ব্যাগে কি রয়েছে জিজ্ঞেস করলে তারা বলে স্বর্ণ বিক্রির টাকা রয়েছে। কর্তপক্ষের নির্দেশে টহল দলটি গাড়িসহ থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে এক কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, টাকাগুলো কার, কোথায় থেকে এসেছে, মানিলন্ডারিং-এর সাথে জরিত আছে কিনা এ ব্যাপারে আমরা তদন্ত চালাচ্ছি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির