editor
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে জামিনে মুক্তি পেয়েছেন। ২০১৯ সালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল র্যাব।
কারাবন্দি অবস্থায় তিনি দীর্ঘদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রোববার (১ নভেম্বর) জামিনে মুক্তি পান তিনি। কারামুক্ত হওয়ার পর সিলেট কেন্দ্রীয় কারাফটকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পীযুষ কান্তি দে কে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, গত বছর ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় পিযুষের আস্তানা ঘেরাও করে ৩ সঙ্গীসহ পিযুষকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
পরদিন বৃহস্পতিবার সকালে পিযুষসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র্যাব। ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।
র্যাব জানায়, পিযুষের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীকে মারধরের অভিযোগ ওঠে পীযুষ অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
5 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
1 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
8 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
2 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
4 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।